ইতিহাস গড়ার ‘মহাযুদ্ধে’ মঙ্গলে মুখোমুখি বিরাট-শ্রেয়সরা

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার কাউন্টডাউন শুরু। আজ মঙ্গলবার (৩ জুন) রাতে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের শিরোপা দখলর মহাযুদ্ধে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। অতীতে ফাইনালে উঠলেও শিরোপা দখল অধরা থেকে গিয়েছিল দুই দলের কাছে। আজকের ম্যাচে তাই শিরোপা জয় করে নতুন ইতিহাস লেখার সুযোগ থাকছে দুই দলের কাছে। যারাই জিতুক না কেন, নতুন চ্যাম্পিয়নের দেখা মিলবে আইপিএলের অষ্টাদশ সংস্করণে।

খাতায় কলমে পঞ্জাব কিংসের তুলনায় সামান্য হলেও এগিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যাটিংয়ে ফিল সল্ট-বিরাট কোহলি-রজত পাতিদার-জিতেশ শর্মারা যে কোনও মুহুর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। প্রত্যেকেই দারুণ ছন্দে রয়েছেন। বিপক্ষের বোলিং আক্রমণকে তছনছ করে দিচ্ছেন। প্লে-অফে প্রথম কোয়ালিফায়ারে পঞ্জাব কিংসকে ১০১ রানেই গুটিয়ে দিয়েছিলেন জশ হেজলউড-সুয়শ শর্মারা। অজি অলরাউন্ডার হেজলউড বেগুনি টুপির মালিক হওয়ার দৌড়ে দ্বিতীয়স্থানে রয়েছেন। ঝুলিতে পুরেছেন ২১টি উইকেট। তাছাড়া ভুবনেশ্বর কুমার-যশ দয়ালের মতো বোলাররাও বল হাতে যে কোনও মুহুর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন।

অন্যদিকে গ্রুপ পর্বের খেলায় পঞ্জাবের ওপেনিং জুটি প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিংহ দুর্দান্ত খেললেও প্লে-অফের দুই ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বইকে হারানোর ক্ষেত্রে কাণ্ডারির ভূমিকা পালন করেছিলেন শ্রেয়স আইয়ার ও নেহহাল ওয়াধেরা। কিন্তু প্রতি ম্যাচেই দলকে বিপদদ থকে তাঁরা উদ্ধার করবেন, তা ভাবার কোনও কারণ নেই। যদিও জস ইংলিস-মার্কাস স্টোইনিস এবং শশাঙ্ক সিংহদের দিকে তাকিয়ে পঞ্জাবের সমর্থকরা। বোলিংয়ে আর্শদীপ সিংহ এবং যুজবেন্দ্র চহল রয়েছেন। তাঁদের সঙ্গে আজমাতুল্লাহ ওমরজাই-হরপ্রীত ব্রার ও কাইল জেমিসনরা থাকছেন। শিরোপা জয় করতে হলে তাঁদেরও বল হাতে জ্বলে উঠতে হবে। মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী পঞ্জাবের খেলোয়াড়রা। ফলে আজকের ম্যাচে সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই মাঠে নামবেন শ্রেয়সরা।

অতীতে মুখোমুখি সাক্ষাতে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দুই দল এখনও পর্যন্ত ৩৬ বার মুখোমুখি হয়েছে। পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৮টি করে ম্যাচে জয় পেয়েছে। চলতি আইপিএলে অবশ্য মুখোমুখি লড়াইয়ে বেঙ্গালুরু এগিয়ে। মোট তিনবার মুখোমুখি হয়েছে। দুই বার জিতেছেন বিরাট কোহলিরা। একবার জিতেছেন শ্রেয়স আইয়াররা। তবে অতীতের পরিসংখ্যান ভুলে দুই দলই আজ শিরোপা লড়াইয়ের মহাযুদ্ধে ঝাঁপাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

একের পর এক বঞ্চনা, মনে ব্যথা নিয়েই পশ্চিমাঞ্চলের নেতৃত্ব ফেরালেন শ্রেয়স

রোহিত শর্মা-বিরাট কোহলিকে ‘চরম ভুল’ শুধরে নিল আইসিসি

‘শ্রেয়সের দোষটা কোথায়’? এশিয়া কাপে দল গঠন নিয়ে প্রশ্ন তুললেন অশ্বিন  

ওয়াংখেড়েতে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি!

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

গিল বা রাহুল নয়, বিরাট কোহলির উত্তরসূরি কে? জানালেন ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড়

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও বিরাট কোহলির নাম! কিন্তু কেন?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]