নিজস্ব প্রতিনিধি: আইপিএলের প্লে-অফের লড়াই থেকে আগেই ছিটকে গিয়েছে দুই দল। শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য ম্যাচ খেলছে। আজ মঙ্গলবার (২০ মে) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই প্রাক্তন চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) এবং রাজস্থান রয়্যালস (RR)। যদিও প্লে-অফের দৌড় শেষ, তবুও সম্মান ধরে রাখার জন্য এই ম্যাচে দুই দলই পুরোদমে লড়বে। চেন্নাই (CSK), যারা বর্তমানে পয়েন্ট টেবিলে নবম স্থানে, এই মরশুম ভাল না কাটলেও শেষটা দারুণ করতে চাইবে। অন্যদিকে রাজস্থান (RR) ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তলানি থেকে উঠে আসতে মরিয়া।
পিচ ও আবহাওয়ার খবর
অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটসম্যানদের জন্য স্বর্গ। ম্যাচের শুরুতে ব্যাটিং সহজ হলেও, শুকনো পিচ দ্বিতীয় ইনিংসে স্পিনারদের জন্য সাহায্য করে। সন্ধ্যার দিকে শিশির পড়ার সম্ভাবনা থাকায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং আরও সহজ হতে পারে।
- টসের পূর্বাভাস: প্রথমে বোলিং করা ভাল।
- গড় প্রথম ইনিংসের স্কোর (শেষ ১০ ম্যাচ): ২১৬
- পিচের ধরন: ধীর এবং মাঝে মাঝে টার্ন করে।
- গুরুত্বপূর্ণ বিষয়: শিশির দ্বিতীয় ইনিংসে ব্যাটিং সহজ করতে পারে।
আবহাওয়া:
- অবস্থা: পরিষ্কার আকাশ, সন্ধ্যার পর হালকা শিশির।
- তাপমাত্রা: শুরুতে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, রাতে ২৮ ডিগ্রি সেলসিয়াস।
- আর্দ্রতা: প্রায় ৫০ শতাংশ, সন্ধ্যার দিকে বাড়তে পারে।
হেড–টু–হেড রেকর্ড
চেন্নাই (CSK) এবং রাজস্থান (RR) এর মধ্যে এখনও পর্যন্ত ৩০টি ম্যাচ হয়েছে। এই দুই দলই একে অপরের বিরুদ্ধে দারুণ লড়াই করেছে।
- মোট ম্যাচ: ৩০
- CSK জয়: ১৬
- RR জয়: ১৪
- CSKর সর্বোচ্চ স্কোর: ২৪৬
- RR-এর সর্বোচ্চ স্কোর: ২২৩
- ফলাফলবিহীন ম্যাচ: ০
দুই দলের বর্তমান ফর্ম
চেন্নাই সুপার কিংস
- ম্যাচ খেলেছে: ১২
- জয়: ৩
- হার: ৯
- নেট রান রেট: -০.৭৬২
- পয়েন্ট: ৬
এই মরশুম চেন্নাইয়ের (CSK) এর জন্য ভাল যায়নি। তবে শেষ ম্যাচে তারা নিজেদের সম্মান ফিরিয়ে আনতে চাইবে।
রাজস্থান রয়্যালস
- ম্যাচ খেলেছে: ১৩
- জয়: ৪
- হার: ৯
- নেট রান রেট: -০.৪৪৫
- পয়েন্ট: ৮
রাজস্থান রয়্যালস (RR)- ও এই মরসুমে খুব একটা ভাল পারফর্ম করেনি। তবে তাদের তরুণ খেলোয়াড়রা শেষ ম্যাচে চমক দেখাতে পারে।
এই ম্যাচে সবচেয়ে বড় লড়াই হবে যশস্বী জয়সোয়াল এবং মাথিশা পাথিরানার মধ্যে। জয়সোয়াল পেসারদের ওপর আক্রমণ করতে ভালবাসেন আর পাথিরানার স্লিং ইয়র্কার যে কোনও ব্যাটসম্যানের জন্য বিপদ।
সম্ভাব্য প্লেয়িং একাদশ
চেন্নাই সুপার কিংস
- আয়ুষ মহাত্রে
- উর্বিল পটেল
- ডেভন কনওয়ে
- রবীন্দ্র জাদেজা
- ডেওয়াল্ড ব্রেভিস
- এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার)
- রবিচন্দ্রন অশ্বিন
- অনশুল কাম্বোজ
- নূর আহমেদ
- খালিল আহমেদ
- মাথিশা পাথিরানা
ইমপ্যাক্ট প্লেয়ার: শিবম দুবে
রাজস্থান রয়্যালস
- যশস্বী জয়সওয়াল
- বৈভব সূর্যবংশী
- সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার)
- রিয়ান পরাগ
- শিমরন হেটমায়ার
- ধ্রুব জুরেল
- ওয়ানিন্দু হাসারাঙ্গা
- কোয়েনা মাফাকা
- তুষার দেশপাণ্ডে
- আকাশ মাধওয়াল
- ফজলহক ফারুকি
ইমপ্যাক্ট প্লেয়ার: শুভম দুবে
এই ম্যাচ যদিও প্লে-অফের জন্য গুরুত্বপূর্ণ নয়, তবুও CSK এবং RR সমর্থকদের জন্য এটি একটি আবেগের লড়াই। এমএস ধোনির নেতৃত্বে CSK কি শেষ ম্যাচে জয় দিয়ে মরশুম শেষ করবে, নাকি যশস্বী জয়সোয়াল আর সঞ্জু স্যামসনের ব্যাটিংয়ে RR চমক দেখাবে?