জোর ধাক্কা শুভমনদের, চোটর কারণে দেশে ফিরে গেলেন দুর্ধর্ষ ফিল্ডার

Share:

নিজস্ব প্রতিনিধি: ধাক্কার পর ধাক্কা গুজরাত টাইটান্সের। আগেই দেশে ফিরে গিয়েছিলেন প্রোটিয় বোলার কাগিসো রাবাডা। এবার চোটের কারণে মাঝপথেই আইপিএল থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। দেশে ফিরে গিয়েছেন বাইশ গজে ফিল্ডিংয়ের সময়ে বাজপাখির ভূমিকায় অবতীর্ণ হওয়া দুর্ধর্ষ ফিল্ডার।

গত ৬ এপ্রিল হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন ফিলিপস। ম্যাচে মহম্মদ সিরাজের পরিবর্তিত ফিল্ডার হিসেবেই মাঠে নেমেছিলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার। অনেকেই আশা করেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি যেমন দুর্ধর্ষ ফিল্ডিং দেখিয়েছিলেন, গুজরাট টাইটান্সের হয়ে তেমনই কিছু ফিল্ডিং করে দেখাবেন তিনি, যদিও ঘটল ভয়ঙ্কর ঘটনা। পাওয়ার প্লে’র শেষ ওভারে অর্থাৎ ষষ্ঠ ওভারে বল করছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। পয়েন্টে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন গ্লেন ফিলিপস। তখন তাঁর দিকে শট খেলেন ঈশান কিশন। সেই বল ধরেই দ্রুত উইকেটকিপারকে ছুঁড়ে দিতে চেয়েছিলেন কিউই ক্রিকেটার। কিন্তু সেই বলটি ধরে থ্রো করার সময়ই তিনি চোট পান। আর তাতেই তিনি মাটিতে কার্যত লুটিয়ে পড়েন। যন্ত্রণায় মাটিতে কাতরাতে থাকেন। গুজরাত দলের ফিজিওরা ছুটে গিয়ে সুস্থ করার চেষ্টা চালান। কিন্তু লাভ হয়নি। সতীর্থদের কাঁধে ভর দিয়ে তিনি মাঠ ছাড়েন। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল, চোট খুব একটা হাল্কা নয়।

গুজরাত টাইটান্সের তরফে শনিবার (১২ এপ্রিল) এক বিবৃতিতে বলা হয়েছে, ‘৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলার সময় কুঁচকিতে চোট পেয়েছিলেন গ্লেন ফিলিপস। তার পক্ষে আর চলতি আইপিএল খেলা সম্ভব নয়। তিনি দেশে ফিরে গিয়েছেন। তরুণ ক্রিকেটারের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।’

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় ক্রিকেটার

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

‘আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না’, অবসরের জল্পনা উস্কে দিলেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]