ব্রিসবেনে ৪৪৫ রানে শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস, ৬ উইকেট বুমরার

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেন টেস্টের তৃতীয দিন সকালে ৪৪৫ রানে থামল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ট্রেভিস হেড (১৫২), স্টিভ স্মিথ (১০১) ও উইকেট রক্ষক অ্যালেক্স ক্যারের (৭০) সৌজন্যে বড় রানের ইনিংস গড়তে সক্ষম হয়েছে স্বাগতিকরা। ভারতের পক্ষে যশপ্রীত বুমরা ৬ উইকেট নিয়েছেন। ব্যাট করতে নেমে অবশ্য বিপর্যয়ের মুখে পড়েছে টিম ইন্ডিয়া।

গতকাল রবিবার (১৫ ডিসেম্বর) দ্বিতীয় দিনের শেষে সাত উইকেট হারিয়ে ৪০৫ রান তুলেছিল অজিরা। ক্রিজে ছিলেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারে ও মিচেল স্টার্ক। সোমবার (১৬ ডিসেম্বর)সকালে খেলা শুরু হতেই আগের দিন ৫ উইকেট ঝুলিতে পোরা বুমরার হাতে বল তুলে দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অধিনায়কের আস্থার যোগ্য সম্মান দেন ভারতের স্পিডস্টার। তৃতীয় দিনের শুরুতে স্টার্ককে (১৮) সাজঘরে ফিরিয়ে দেন। এর পর ক্যারের সঙ্গে জুটি বাঁধেন নাথান লায়ন। দু’জনের ব্যাট করার সময়ে আচমকাই বৃষ্টি নামে। ফলে খেলা বন্ধ রাখতে বাধ্য হন আম্পায়াররা।

বৃষ্টি থামার পরে ফের খেলা শুরু হলে মহম্মদ সিরাজকে আক্রমণে নিয়ে আসেন রোহিত। সিরাজ নিজের প্রথম ওভারেই ফিরিয়ে দেন লায়নকে। অজি স্পিনার মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন। বুক চিতিয়ে লড়াই চালানো অ্যালেক্স ক্যারেকে সাজঘরে ফিরিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ৪৪৫ রানে গুটিয়ে দেন আকাশদীপ। আউট হওয়ার আগে মূল্যবান ৭০ রান করে যান ক্যারে। ভারতের হয়ে ৬ উইকেট নিয়েছেন বুমরা। তিনি ছাড়া আর কোনও বোলার সে ভাবে সমস্যায় ফেলতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটারদের। ২ উইকেট নিয়েছেন সিরাজ। একটি করে উইকেট আকাশ দীপ এবং নীতীশ কুমার রেড্ডি।

ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ‘মরণ-বাঁচন’ টেস্টে খেলছেন না বুমরা

লর্ডসে শতরান রাহুলের, ছুঁলেন বেঙ্গসরকারের রেকর্ড

কপিল দেবের রেকর্ড ভেঙে দিলেন বুমরা, কী নজির গড়লেন ভারতের স্পিডস্টার?

লর্ডসে বুমরার পাঞ্জা, ৩৮৭ রানে শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস

আগুন ঝরিয়ে ৫ উইকেট বুমরার, ৪৬৫ রানে শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস

সরে দাঁড়ালেন বুমরাহ, টেস্ট দলের অধিনায়কের দৌড়ে কারা জানেন?

অপেক্ষার অবসান, চোট কাটিয়ে মুম্বই শিবিরে যোগ বুমরাহর

মাঠে নামছেন যশপ্রীত বুমরাহ? নতুন ভিডিও ঘিরে আশায় মুম্বইয়ের ভক্তরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]