Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জমে উঠেছে সিডনি টেস্ট, দ্বিতীয় দিনের শেষে ভারত এগিয়ে ১৪৫ রানে

Share:

নিজস্ব প্রতিনিধি: জমে উঠেছে সিডনি টেস্ট। শনিবার (৪ জানুয়ারি) দ্বিতীয় দিনেই পতন ঘটল ১৫ উইকেটের। প্রথম ইনিংসে ৪ রানে এগিয়ে থাকা ভারত দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৪১ রান। অর্থা‍ৎ ১৪৫ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে এদিন সর্বোচ্চ রান করেছেন ঋষভ পন্থ (৬১)। ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা (৮)ও ওয়াশিংটন সুন্দর (৬)। অস্ট্রেলিয়ার হয়ে স্কট বোলান্ড ৪২ রানে ৪ উইকেট নিয়েছেন।

এদিন ব্যাট করতে নেমে ১৮১ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রলিয়ার প্রথম ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ রান করেন অভিষেক ঘটা বিউ ওয়েবস্টার (৫৭)। ভারতের হয়ে মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা তিনটি করে উইকেট নেন। প্রথম ইনিংসে চার রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল ভারত। প্রথম ওভারেই অজি পেসার মিচেল স্টার্ককে বেধড়ক ঠ্যাঙানি দিয়ে চারটি চারের সাহায্যে ১৬ রান তোলেন যশস্বী জয়সোয়াল। যেভাবে আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেছিলেন তিনি তাতে মনে হচ্ছিল ওপেনিং জুটিতেই বড় রানের ইনিংস গড়বে টিম ইন্ডিয়া। কিন্তু তা হয়নি। লোকেশ রাহুলকে (১৩) ক্লিন বোল্ড করে ভারতীয় শিবিরে প্রথম ধাক্কা দেন স্কট বোলান্ড। স্কোর বোর্ডে ৬ রান যোগ হতে না হতেই বোলান্ডের বলে সাজঘরে ফেরেন যশস্বী (২২)। চার নম্বরে নামা বিরাট কোহলি বোলান্ডের বলে খোঁচা দিতে গিয়ে স্টিভ স্মিথের তালুবন্দি হন। তিনি করেন মাত্র ৬ রান। শুভমন গিল (১৩) ফের ব্যাট হাতে ব্যর্থ হন। তাঁকে ফেরান বিউ ওয়েবস্টার।

একা কুম্ভ হয়ে লড়াই চালাতে থাকেন ঋষভ পন্থ। অজি বোলারদের আক্রমণের মুখে বুক চিতিয়ে লড়াই করেন। টি টোয়েন্টির মেজাজে ব্যাট করতে থাকেন। ছয়টি চার ও তিনটি বিশাল ছক্কার সাহায্যে মাত্র ২৯ বলেই নিজের ১৫তম টেস্ট অর্ধশতরান পূরণ করেন তিনি। কিন্তু অতিরিক্ত আগ্রাসী মেজাজে ব্যাট করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনেন। অজি অধিনায়ক প্যাট কামিন্সের বলে খোঁচা দিতে গিয়ে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন। আউটের আগে ৩৩ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ঋষভ। তরুণ অলরাউন্ডার নীতীশ রেড্ডি এদিন ফের ব্যর্থ হন। ২০ বলে ৫ রান করে কামিন্সের শিকার হয়ে সাজঘরে ফেরেন। দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করেছে টিম ইন্ডিয়া।

ভাঙা পা নিয়ে হাফ সেঞ্চুরি পন্থের, ৩৫৮ রানে থামল ভারতের প্রথম ইনিংস

চতুর্থ টেস্টের আগে বড় স্বস্তি ভারতীয় দলে, চোট সারিয়ে পুরোপুরি ফিট মারকুটে ব্যাটার

লর্ডসে ইতিহাস পন্থের, ভেঙে দিলেন ভিভ রিচার্ডসের রেকর্ড

ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া শতরান করে বড় পুরস্কার পেলেন পন্থ

শাস্তি পেলেন ঋষভ পন্থ, কী দোষ ভারতীয় উইকেটরক্ষকের?

রাহুল-পন্থের জোড়া শতরান সত্বেও ৩৬৪ রানে গুটিয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস

৪১ রানে সাত উইকেট খুঁইয়ে ৪৭১ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

লিডসে শতরান করে ধোনিকে ছাড়িয়ে গেলেন পন্থ, কোন রেকর্ড গড়লেন?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00