Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যশস্বী-রাহুলের দুরন্ত ব্যাটিং, দ্বিতীয় দিনের শেষে ২১৮ রানে এগিয়ে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে খানিকটা সুবিধাজনক জায়গায় ভারত। দুই ওপেনার যশস্বী জয়সোয়াল আর লোকেশ রাহুলদের স্থিতধী ব্যাটিংয়ের সুবাদে দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ১৭২ রান তুলেছে ব্লু ব্রিগেড। ৯০ রানে অপরাজিত রয়েছেন যশস্বী। আর লোকেশ রাহুল ৬২ রানে। পারথের পিচ যেভাবে নিস্প্রাণ হয়ে পড়েছে তাতে তৃতীয় দিনের খেলা গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার প্রথম দিনের শেষে সাত উইকেটে ৬৭ রান নিয়ে খেলা শেষ করেছিল অজিরা। কিন্তু শনিবার সকালে খেলতে নামার খানিক  ক্ষণের মধ্যেই ১০৪ রানে গুটিয়ে যায় অজিদের ইনিংস। মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড শেষ উইকেটে জুটি বেঁধে দলকে চরম লজ্জার হাত থেকে রক্ষা করেন।  অজি ইনিংসে সরর্বোচ্চ রানের জুটি গড়েছেন দু’জনে। প্রথম ইনিংসে ৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তাড়াহুড়ো না করে ঠাণ্ডা মাথায় খেলতে থাকেন দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুল। পার্‌থের ২২ গজ শনিবার প্রথম দিনের মতো সবুজ ছিল না। পিচের রং কিছুটা ধুসর দেখিয়েছে। নিষ্প্রাণ হয়ে যাওয়া ঘাসের উপর প্যাট কামিন্স, জশ হ্যাজলউডদেরও খানিকটা নিস্তেজ দেখাল।

সেই সুযোগ নিখুঁত ভাবে কাজে লাগালেন ভারতের দুই ওপেনার। যশস্বী মাঝেমধ্যে খানিকটা চালিয়ে খেলার চেষ্টা করলেও রাহুল ছিলেন সতর্ক। ঝুঁকিহীন থাকার চেষ্টা করেছেন সারাক্ষণ। অনায়াসেই দুজনে অর্ধশতরান পেরিয়ে যান। ভারতের ওপেনিং জুটি ভাঙতে না পেরে যথেষ্টই হতাশ দেখিয়েছে অজি বোলারদের।

১০ রানের জন্য দ্রাবিড়ের ২৬ বছরের রেকর্ড ভাঙা হল না যশস্বীর

৪১ রানে সাত উইকেট খুঁইয়ে ৪৭১ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

লিডসে সিংহ বিক্রমে লড়ে শতরান যশস্বীর, ইতিহাস গড়লেন ভারতের তরুণ ব্যাটার

রাহুলের অনবদ্য শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল দিল্লি

রাজস্থানকে হারিয়ে প্লে-অফ কার্যত নিশ্চিত করলেন শ্রেয়সরা

রিয়ানের লড়াই ব্যর্থ, রাজস্থানকে ১ রানে হারিয়ে রুদ্ধশ্বাস জয় কলকাতার

বৈভবের সেঞ্চুরিতে ঢাকা পড়ল রাজস্থানের তরুণ তুর্কির গড়া রেকর্ড

মরুভূমিতে বৈভব টর্নেডোয় উড়ে গেলেন শুভমন গিলরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00