অ্যাডিলেড টেস্টে দ্বিতীয় ইনিংসে ১২৮ রানে ৫ উইকেট খুঁইয়ে ব্যাকফুটে রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ার মাটিতে চলছে বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় ম্যাচ। আজ শনিবার অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় দিনের খেলায় যথেষ্ট ছন্দেই ছিল ভারতীয় বোলিং টিম। তার সত্ত্বেও যথেষ্ট ভালো পরিমাণ রান‌ তুলে নেয় টিম অস্ট্রেলিয়া। এদিন ৩৩৭ রানে অল আউট হয়ে ১৫৭ রানের লিড পেয়ে যায় এই টিম। মনে করা হচ্ছিল ভারতীয় টিম হয়তো জবাবে ব্যাটিং করতে নেমে আরও দুর্দান্ত পারফর্মেন্স করবে কিন্তু সেই আশায় পড়ল জল।‌ অস্ট্রেলিয়ার বোলিং লাইনের সামনে ভালোভাবে দাঁড়াতেই পারল না রোহিত-বাহিনী।

আরও পড়ুনঃ শেখ হাসিনা জমানার শেষ ৫ বছরে খুন ১৬ হাজারের বেশি, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

এদিন দ্বিতীয় ইনিংসে ভারত ৫ উইকেট খুইয়ে মাত্র ১২৮ রান করেছে। এর ফলে এখন ভরসা শুধুই তৃতীয় দিন। গোলাপী বলের টেস্টে তৃতীয় দিনে ভারতীয় ব্যাটসম্যানদের কাছে প্রত্যাশা রাখাই এখন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একমাত্র কার্য। এদিনের ম্যাচে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ট্র্যাভিস হেড নিজের সেরা পারফর্মেন্স ময়দানে ঢেলে দিয়েছেন। তিনি একাই তুলে নিয়েছেন ১৪০ রান। ভারতের বিপক্ষে এটি তাঁর দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।

আরও পড়ুনঃ বাবরি মসজিদ ধ্বংস নিয়ে উদ্ধব সহকারীর মন্তব্যে এমভিএ ছাড়ল সমাজবাদী দল

অন্যদিকে ভারতীয় দলের দ্বিতীয় ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি। মাত্র ১২ রান করেই ফিরতে হয়েছে ওপেনার কে এল রাহুলকে। এরপর ২৪ রান করেন যশস্বী জয়সওয়াল। অন্যান্য ম্যাচগুলিতে তাঁর পারফর্মেন্স যথেষ্ট ভালো থাকলেও এদিন সেই চেনা ছন্দে দেখা যায়নি যশস্বীকে। এছাড়া বিরাট কোহলি ২১ বল খেলে মাত্র ১১ রান করেন। শুভমন গিলের থেকেও একটি দুর্দান্ত ইনিংস আশা করা হয়েছিল কিন্তু এদিনের ম্যাচে ময়দানে টিকতে তিনিও অসমর্থ হন। অধিনায়ক রোহিত শর্মা করেছেন মাত্র ৫ রান। সবমিলিয়ে একেবারেই ব্যাকফুটে রয়েছে ভারত। তবে এখনই হাল ছাড়ার মতো পরিস্থিতি আসেনি। এখনও খেলা বাকি রয়েছে, ফলে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হতাশ হওয়ার কোনও কারণ নেই।

রোহিত শর্মা-বিরাট কোহলিকে ‘চরম ভুল’ শুধরে নিল আইসিসি

ICC ODI Rankings: অবসরের জল্পনার মধ্যেই বিরাট লাফ রোহিতের

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

ওভালে ভারত-ইংল্যান্ড টেস্টের ম্যাচে নজর কাড়ল রোহিতের ২.৪৬ কোটি টাকার ঘড়ি

ওভালে গিলদের খেলা দেখতে লাইনে দাঁড়িয়েই স্টেডিয়ামে ঢুকলেন রোহিত শর্মা, মুগ্ধ বিশ্ব

ওল্ড ট্র্যাফোর্ডে মাঠে নামার আগেই ভারতীয় শিবিরে দুঃসংবাদ, চোট পেলেন তরুণ পেসার

অগস্টে বাংলাদেশ সফরে যাচ্ছেন না রোহিত শর্মারা, জানিয়ে দিল বিসিসিআই

‘ভাগ্যে যা লেখা আছে তাই হবে….’, টেস্টে অবসর নিয়ে প্রথম মুখ খুললেন রোহিত শর্মা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]