Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

BIG BREAKING: বাংলাদেশকে হারিয়ে সেমি ফাইনালে রোহিতরা

লিটন দাস সাজঘরে ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রুপ লিগের এক ম্যাচ বাকি থাকতেই টি টুয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছে গেল রোহিত শর্মারা। বুধবার অ্যাডিলেডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে  রানে হারিয়ে বিশ্বকাপ জয়ের দিকে আরও এক ধাপ এগোল ভারত। ওপেনার লিটন দাস আউট হতেই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। শেষের দিকে নুরুল হাসান ও তাসকিন আহমেদরা লড়াই চালানোর চেষ্টা করেছিলেন।  কিন্তু তাঁদের সেই লড়াই জয় এনে দিতে পারেনি। ১৬ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪৫ রান করে টাইগাররা। ৫ রানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল সাকিব আল হাসানরা। 

বুধবার অ্যাডিলেডে প্রথম ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে ভারত। জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১৮৫ রান। পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে শুরু থেকেই মারকাটারি ব্যাটিং শুরু করেন বাংলাদেশি ওপেনার লিটন দাস।  সাত ওভারে বিনা উইকেটে ৬৬ রান তোলে বাংলাদেশ। তার পরেই শুরু হয় বৃষ্টি। ফলে বন্ধ রাখতে হয় ম্যাচ। ওই সময়ে ডাকওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী ১৭ রানে এগিয়ে ছিল সাকিবরা।  বেশ খানিকক্ষণ বাদে বৃষ্টি থামলে ফের খেলা শুরু হয়। ম্যাচ কমে ১৬ ওভারের হয়। বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৫১ রান।

বৃষ্টির পর খেলা শুরু হতেই কে এল রাহুলের ছোড়া বলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন লিটন দাস। তার আগে ২৭ বলে ৬০ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। হাত খুলে খেলার চেষ্টা করেন নাজমুল হাসান শান্ত। কিন্তু ২৫ বলে ২১ রান করে আউট হয়ে যান। দলকে বিপর্যয় থেকে টেনে তোলার কোনও চেষ্টাই করেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ১২ বলে তাঁর অবদান মাত্র ১৩। আফিফ হোসেন, ইয়াসির আলি ও মোসাদ্দেক হোসেন দ্রুত ফিরে যান। ফলে চাপে পড়ে যায় টাইগাররা। শেষের দিকে নুরুল হাসান ও বোলার তাসকিন আহমেদ লড়াইয়ের চেষ্টা চালান।

শেষ ছয় বলে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ছিল ১৯ রান। অর্শ্বদীপকে প্রথম বলে ছয় মেরে জয়ের স্বপ্ন দেখান হাসান। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল সাত রানের। কিন্তু এক রান ওঠে। ফলে পাঁচ রানে হেরে যায় টাইগাররা। 

রোহিত শর্মা-বিরাট কোহলিকে ‘চরম ভুল’ শুধরে নিল আইসিসি

ওয়াংখেড়েতে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি!

ICC ODI Rankings: অবসরের জল্পনার মধ্যেই বিরাট লাফ রোহিতের

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

ওভালে ভারত-ইংল্যান্ড টেস্টের ম্যাচে নজর কাড়ল রোহিতের ২.৪৬ কোটি টাকার ঘড়ি

ওভালে গিলদের খেলা দেখতে লাইনে দাঁড়িয়েই স্টেডিয়ামে ঢুকলেন রোহিত শর্মা, মুগ্ধ বিশ্ব

অগস্টে বাংলাদেশ সফরে যাচ্ছেন না রোহিত শর্মারা, জানিয়ে দিল বিসিসিআই

‘ভাগ্যে যা লেখা আছে তাই হবে….’, টেস্টে অবসর নিয়ে প্রথম মুখ খুললেন রোহিত শর্মা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00