দৌড়ে এসেও ধরতে পারলেন না ক্যাচ, শ্রেয়সের প্রচেষ্টা ব্যর্থ হতেই হতাশ অনুষ্কা

এদিন ম্যাচে ক্যাচ লুফেও ফেলে দেন শ্রেয়স আইয়ার। আর তাতেই হতাশ হষ বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচ দেখতে দুবাইয়ের স্টেডিয়ামে ভিড় জমিয়েছেন তারকাদের পরিবার। অংশ নিয়েছেন অনুষ্কা শর্মাও। যদিও গত রবিবার থেকেই তিনি দুবাইয়ে রয়েছেন স্বামীর রক্ষাকবচ হয়ে। মাঠে তাঁর নানার মুহূর্তের ছবি ভাইরাল হচ্ছে। টসে জিতে প্রথম ব্যাট করতে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। এই মূহুর্তে তাঁদের স্কোর ৩৭ ওভারে ১৪১ রান, ৪ উইকেট। সুতরাং আজকের দিনটি ভারতীয়দের জন্যেও একটি উত্তেজনাপূর্ণ দিন। সবার চোখ টিম ইন্ডিয়ার দিকে। গত রবিবার শেষ মুহূর্তে ভারতের a কাছে হেরেছে নিউজিল্যান্ড। তখন থেকেই স্বামী বিরাট কোহলির জন্যে দুবাইয়ে রয়েছেন অনুষ্কা শর্মা।

মাঠে থেকেই স্বামীর সাফল্যের সাক্ষী হচ্ছেন অভিনেত্রী। যদিও গত রবিবার মাত্র ১৪ রান করেই পাততাড়ি গুটিয়েছিলেন বিরাট কোহলি। আর ক্রিকেটার স্বামীর এই ব্যার্থতা দেখে মাথায় হাত পড়েছিল অভিনেত্রীর। সেই মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচেও অভিনেত্রীর আরেকটি মূহুর্ত ভাইরাল হল। এদিন ম্যাচে ক্যাচ লুফেও ফেলে দেন শ্রেয়স আইয়ার। আর তাতেই হতাশ হন বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। অভিনেত্রীর সেই প্রতিক্রিয়ার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

 

গুরুত্বপূর্ণ মূহুর্তে শ্রেয়াস আইয়ারের ক্যাচ মিস করার বিষয়টা ভক্তদেরও হতাশ করেছে। এবং হতাশ হয়েছেন অনুষ্কা শর্মাও। এই ঘটনাটি ঘটে বরুণ চক্রবর্তীর বোলিংয়ের ৭ম ওভারের প্রথম বলে। অভিনেত্রীর প্রতিক্রিয়ার ভিডিওগুলি ভাইরাল হতেই অনেক চর্চা হচ্ছে। আসলে অভিনেত্রীর অভিব্যক্তি লক্ষ লক্ষ ভারতীয় ক্রিকেট প্রেমীদের আবেগকে প্রতিফলিত করেছে, যারা টিম ইন্ডিয়ার পারফরম্যান্সের উপর আশাবাদী ছিলেন। আসলে শেষ মুহূর্তে আইয়ার দৌড়ে গিয়ে ক্যাচ ধরেন কিন্তু বল হাতের বাইরে বেরিয়ে যায়। দুর্ভাগ্যবশত, বলটি তার আঙুল ভেদ করে মাটিতে পড়ে যায়। এবং ক্যাচ মিস করেন তিনি। তবে এমন সময় যেমন হতাশা দেখিয়েছেন অনুষ্কা, তেমনি টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা যখনই উইকেট নিচ্ছিলেন, তখন তাঁদের জন্যে হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করেছেন অনুষ্কা।

প্লে-অফের আগে রামলালার দর্শনে অযোধ্যায় বিরাট-অনুষ্কা

‘আমি তোমার ‘চোখের জল’ মনে রাখব…’, বিরাটের অবসরে অনুষ্কার আবেঘন পোস্ট

প্রিয়াঙ্কা থেকে অনুষ্কা, সেনাবাহিনীর পরিবারে বেড়ে উঠেছেন ৭ বলিউড অভিনেত্রী

এ কী করলে? বিরাট আউট হতেই কপাল চাপড়ে হতাশা প্রকাশ অনুষ্কার

নিষেধ সত্ত্বেও অনুষ্কা-বিরাটের ছেলের ছবি গোপনে তুলে বিপাকে ক্যামেরাম্যান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]