Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রিয়াঙ্কা থেকে অনুষ্কা, সেনাবাহিনীর পরিবারে বেড়ে উঠেছেন ৭ বলিউড অভিনেত্রী

তবে জানেন কী, বলিউডের গ্ল্যামারাস জগতের অনেক তারকা সাধারণ পরিবারে বেড়ে ওঠেনি, সেনার পরিবার থেকে অনেক অভিনেত্রী বলিউডে আসর বিছিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। ভারতের ‘অপারেশন সিঁদুর’ আক্রমণের পর থেকেই চাপ বাড়ছে পাকিস্তানের। যে আক্রমণে খতম হয়েছেন পাকিস্তানের শতাধিক সন্ত্রাসী। এরপর থেকেই ভারতীয় সেনাকে পরাস্ত করতে লাগাতার ক্ষেপণাস্ত্র-মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। পহেলগাঁও হামলায় ২৬ প্রাণ কাড়ার বদলা নিয়েছে ভারত। পাকিস্তানের প্রধান জঙ্গিঘাঁটিগুলি একেবারে গুঁড়িয়ে দিয়েছে ভারত। বলা চলে, পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে ভারতীয় সেনা। এই মর্মে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ।

সেনাবাহিনীর সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন সেলিব্রিটিরাও। তবে জানেন কী, বলিউডের গ্ল্যামারাস জগতের অনেক তারকা সাধারণ পরিবারে বেড়ে ওঠেনি, সেনার পরিবার থেকে অনেক অভিনেত্রী বলিউডে আসর বিছিয়েছেন। যে কারণে দেশপ্রেমের চেতনা ছোট থেকেই তাঁদের মনে জাগ্রত হয়েছে। ভারত-পাকিস্তানের যুদ্ধের আবহে, আজ সেইসব তারকাদের নিয়ে আলোচনায় করব, যাঁরা ভারতীয় সেনাবাহিনীর পটভূমি থেকে গ্ল্যামার দুনিয়ায় পা রেখেছেন।

প্রিয়াঙ্কা চোপড়া: গ্লোবাল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বাবা-মা উভয়েই সেনাবাহিনীতে ছিলেন। অভিনেত্রীর বাবা অশোক চোপড়া ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নের পদে ছিলেন।

সুস্মিতা সেন: বলিউডের বিখ্যাত অভিনেত্রী তথা প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেনের বাবা সুবীর সেন ভারতীয় বিমানবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন।

নিমরত কৌর: বলিউড অভিনেত্রী নিমরত কৌরের বাবা ভূপেন্দ্র সিংহ ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর ছিলেন, কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে লড়াইয়ের সময় তিনি শহীদ হয়েছে। তাঁকে মরণোত্তর শৌর্য চক্র প্রদান করা হয়েছিল।

গুল পানাগ: বলিউড অভিনেত্রী গুল পানাগের বাবা হরচরণজিৎ সিংহ পানাগ ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ছিলেন।

নেহা ধুপিয়া: বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার বাবা প্রদীপ সিংহ ধুপিয়া ভারতীয় নৌবাহিনীর একজন অফিসার ছিলেন।

চিত্রাঙ্গদা সিংহ: অভিনেত্রী চিত্রাঙ্গদাও একটি সেনা পরিবার থেকে উঠে এসেছেন। তাঁর বাবা নিরঞ্জন সিংহ চাহাল ভারতীয় সেনাবাহিনীর কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।

অনুষ্কা শর্মা: অভিনেত্রী অনুষ্কা শর্মাও ক্যান্টনমেন্টেই বড় হয়েছে। তাঁর বাবা অজয় কুমার শর্মা সেনাবাহিনীর কর্নেল ছিলেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00