Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৃষ্টির জন্য বন্ধ ভারত-বাংলাদেশ ম্যাচ, খেলা না হলে ১৭ রানে জিতবে সাকিবরা

খেলা বন্ধের সময় বাংলাদেশের সংগ্রহ কোনও উইকেট না হারিয়ে সাত ওভারে ৬৬।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের শেষ চারে যেতে হলে বুধবার ভারতের বিরুদ্ধে জিততেই হবে সাকিব আল হাসানদের। আর সেই মরণ-বাঁচন ম্যাচে কিছুটা হলেও স্বস্তিতে টাইগাররা। অ্যাডিলেডে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় আচমকাই বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে স্থগিত হয়ে গিয়েছে ম্যাচ। খেলা বন্ধের সময় বাংলাদেশের সংগ্রহ কোনও উইকেট না হারিয়ে সাত ওভারে ৬৬। ডাকওয়ার্থ-লুইস নিয়মানুযায়ী, যদি মাঠে আর একটা বলও না গড়ায় তাহলে ১৭ রানে জিতে যাবে বাংলাদেশ। আর তাতে উল্টো চাপে পড়ে যাবে রোহিত শর্মারা। কেননা শেষ ম্যাচে শুধু জিতলেই হবে না, অন্য দলের জয় পরাজয়ের উপরে তীর্থের কাকের মতো চেয়ে থাকতে হবে। 

অ্যাডিলেডে মরণ-বাঁচন ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলি, কে এল রাহুল ও সূর্য কুমার যাদবের ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে ভারত। এদিনর ম্যাচেই শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনেকে টপকে টি টুয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক রানের মালিক হন বিরাট।

জয়ের জন্য ১৮৫ রান তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের নির্দয়ভাবে পেটাতে থাকেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। একমাত্র অক্ষর পটেল বাদে কাউকে রেয়াত করেননি তিনি। ২৬ বলে ৫৯ রান করে অপরাজিত রয়েছেন লিটন। তাঁর ইনিংসে রয়েছে সাতটি চার ও তিনটি ছয়। অন্যপ্রান্তে উইকেট আগলে থাকেন নাজমুল হোসেন শান্ত। ১৬ বলে তাঁর সংগ্রহ মাত্র সাত রান। প্রথম ছয় ওভারে ৬০ রান সংগ্রহ করে বাংলাদেশ। সাত ওভার শেষে তা গিয়ে দাঁড়ায় ৬৬-তে। তার পরেই বৃষ্টিতে খেলা স্থগিত করে দেন দুই আম্পায়ার। আর দুই ওপেনারের অনবদ্য ব্যাটিংয়ের জোরেই বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অ্যাডভান্টেজে বাংলাদেশ।

‘বাটারফিঙ্গারস’, বাংলাদেশ ম্যাচে রোহিতের ক্যাচ মিস নিয়ে খোঁচা আমুলের

শামির ৫ উইকেট, হৃদয়ের শতরানের দৌলতে ২২৮ রান তুলল টাইগাররা

এশিয়ান কাপের কোয়ালিফায়ারে একসঙ্গে খেলতে চলেছে  ভারত – বাংলাদেশ

‘ভারতে পা রাখলে জ্যান্ত পুঁতে দেব’, বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকদের পাল্টা হুমকি প্রাক্তন NSG কর্তার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: ভারতকে ১৯৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

‘সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ’, সেঞ্চুরি করেই কাদেরকে কৃতজ্ঞতা জানলেন সঞ্জু স্যামসন?

প্রধান কোচ হিসেব কেউই উপযুক্ত নন, বাংলাদেশের কোচিং নিয়ে বড়সড় মন্তব্য তামিমের

ম্যাচ হারলে সমস্যা আরও বাড়বে, শ্রীলঙ্কার বিরুদ্ধে কোমর বাঁধেছে ভারতের মেয়েরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00