Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শচিনকে টপকে ৫০তম শতরানের বিশ্বরেকর্ড বিরাটের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকরের ঘরের মাঠেই একদিনের ক্রিকেটে ৫০তম শতরান পূর্ণ করলেন বিরাট কোহলি। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বোলারদের তুলোধনা করে চলতি বিশ্বকাপে নিজের তৃতীয় শতরান তুলে নেন কিং কোহলি। তৃতীয় শতরান করতে নিয়েছেন বল। চার হাঁকিয়েছেন টি। আর ছক্কা হাঁকিয়েছেন টি। মাস্টার ব্লাস্টারের ঘরের মাঠে তাঁকে না ছোঁয়ার দুখঃ ভুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৯তম শতরান করে শচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেলেছিলেন বিরাট। তা-ও অনেক কম ইনিংসে। ৪৯টি শতরান করতে মাস্টার ব্লাস্টার নিয়েছিলেন ৪৫২টি ইনিংস। বিরাট ২৭৭টি ইনিংসে সেই রেকর্ড ছুঁয়েছিলেন। এদিন শতরানের সঙ্গে সঙ্গেই শচিনকে টপকে শতরানের নিরিখে একক ভাবে শীর্ষে পৌঁছে গেলেন কিং কোহলি। ৪৮ তম ওভারে লকি ফার্গুসনের চতির্থ বল সীমানার দিকে পাঠিয়েই দৌড় শুরু করেন তিনি। দুই রান নিয়ে ৫০তম শতরানের মাইল ফলকে পৌঁছন। আর নয়া মাইল ফলক গড়ার পরেই আনন্দের আতিশয্যে হেলমেট ও গ্লাভস  খুলে হাঁটু গেড়ে মাটিতে বসে আকাশের দিকে তাকিয়ে সর্বশক্তিমান ঈশ্বররের প্রতি কৃতজ্ঞতা জানান। ভিআইপি বক্সে থাকা স্ত্রী অনুষ্কার দিকেও ব্যাট তুলে ধরেন।    

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন কিং কোহলি। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। ওই ম্যাচে কোহলি করেছিলেন ৮৫ রান। পরের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ৫৫ রানে অপরাজিত থাকেন। পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ১০৩ রানে অপরাজিত থেকে যান। চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৫ রান করেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে করেছিলেন ৮৮ রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে অপরাজিত ১০১ রান করেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে করেছিলেন ৫১ রান।

রোহিত শর্মা-বিরাট কোহলিকে ‘চরম ভুল’ শুধরে নিল আইসিসি

ওয়াংখেড়েতে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি!

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

গিল বা রাহুল নয়, বিরাট কোহলির উত্তরসূরি কে? জানালেন ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড়

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও বিরাট কোহলির নাম! কিন্তু কেন?

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

‘আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না’, অবসরের জল্পনা উস্কে দিলেন বিরাট

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00