চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণে বৃহস্পতিতে ফের বৈঠকে আইসিসি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের দ্বৈরথে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জট ক্রমশই জটিল হচ্ছে। সেই জট কাটাতে আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ফের বৈঠকে বসছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির গভর্নিং বডি। সূত্রের খবর, এদিনের বৈঠকেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব থেকে শুরু করে ক্রীড়াসূচি চূড়ান্ত করা হবে। আইসিসির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম সব গভর্নিং বডির বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সচিব জয় শাহ।

আগামী ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের মাটিতে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা ছিল। কিন্তু পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তারা। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিরাপত্তার কারণে ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠানো সম্ভব নয়। ২০২৩ সালের এশিয়া কাপের মতোই হাইব্রিড মডেলে আয়োজন করা হোক চ্যাম্পিয়ন্স ট্রফি। অর্থা‍ৎ ভারতের খেলাগুলি অন্য কোনও দেশের মাটিতে করা হোক।

কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নকভি। তাঁর স্পষ্ট বার্তা, বার বার ভারতীয় ক্রিকেট বোর্ডের আবদার মেনে নেওয়া সম্ভব নয়। এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেল মানা সম্ভব নয়। যদি চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ ম্যাচের মধ্যে একটি ম্যাচও পাকিস্তানের মাটি থেকে সরানো হয় তাহলে পুরো প্রতিযোগিতার আয়োজকের দায়িত্ব থেকে সরে দাঁড়াবে পিসিবি। সেই সঙ্গে পাকিস্তান ক্রিকেট দলও প্রতিযোগিতায় খেলবে না। দুই দেশের ক্রিকেট বোর্ড কর্তাদের এমন অনড় মনোভাবে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে আইসিসি। গত নভেম্বর মাসের শেষ সপ্তাহেই বিসিসিআই ও পিসিবির দ্বৈরথ থামাতে বৈঠকে বসেছিল আইসিসি’র গভর্নিং বডি। কিন্তু সেই বৈঠক বেশিক্ষণ স্থায়ী হয়নি।

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, প্রথম পর্বে সুবিধা পাচ্ছেন কারা ?

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ভারতের অন‍্যতম সেরা ব্যাটার চেতেশ্বর পুজারার

নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে বাড়ল অজিত আগরকরের চুক্তির মেয়াদ

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

ওভাল টেস্ট শুরুর মুখে ইংল্যান্ডকে বাড়তি সুবিধার অভিযোগে নালিশ ভারতের

উঠে গেল আইসিসির নিষেধাজ্ঞা, ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ৩৯ বছর বয়সী ক্রিকেটার

‘এত সহজেই ভুলে গেলেন..’, BCCI-কে খোঁচা পহেলগাঁওয়ে নিহত শুভমের স্ত্রীর

ছিটকে যাওয়া পন্থের জায়গায় সুযোগ পাওয়া বিশ্বরেকর্ডধারী ক্রিকেটারকে চেনেন?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]