চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কাটল জট, পাকিস্তানে খেলতে যাচ্ছেন না রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি:  ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অবশেষে জট কাটল। ২০২৩ সালের এশিয়া কাপের মতোই হাইব্রিড মডেলে আয়োজিত হবে প্রতিযোগিতা। অর্থা‍ৎ রোহিত শর্মা ও বিরাট কোহলিরা পাকিস্তানের মাটিতে গিয়ে খেলবেন না। পরিবর্তে ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে। তবে পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে জয় পেলেও বড় জোর ধাক্কা খেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কেননা, ২০২৬ সাল পর্যন্ত আইসিসি আয়োজিত কোনও প্রতিযোগিতায় ভারতে খেলতে আসবেন না বাবর আজমরা। তাদের ম্যাচগুলিও হাইব্রিড মডেল মেনে আয়োজিত হবে। অর্থা‍ৎ ভারতের পরিবর্তে তৃতীয় কোনও নিরপেক্ষ দেশের মাটিতে খেলবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড কোনও আর্থিক ক্ষতিপূরণ পাবে না। পরিবর্তে ২০২৭ সালের পরে মেয়েদের কোনও প্রতিযোগিতার দায়িত্ব দেওয়া হবে।

আগামী ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের মাটিতে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা ছিল। কিন্তু পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তারা। তাঁরা স্পষ্ট জানিয়ে দেন,, নিরাপত্তার কারণে ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠানো সম্ভব নয়। ২০২৩ সালের এশিয়া কাপের মতোই হাইব্রিড মডেলে আয়োজন করা হোক চ্যাম্পিয়ন্স ট্রফি। অর্থা‍ৎ ভারতের খেলাগুলি অন্য কোনও দেশের মাটিতে করা হোক। প্রথমে সেই প্রস্তাব খারিজ করে দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নকভি। তাঁর স্পষ্ট বার্তা, বার বার ভারতীয় ক্রিকেট বোর্ডের আবদার মেনে নেওয়া সম্ভব নয়। এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেল মানা সম্ভব নয়। যদি চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ ম্যাচের মধ্যে একটি ম্যাচও পাকিস্তানের মাটি থেকে সরানো হয় তাহলে পুরো প্রতিযোগিতার আয়োজকের দায়িত্ব থেকে সরে দাঁড়াবে পিসিবি। সেই সঙ্গে পাকিস্তান ক্রিকেট দলও প্রতিযোগিতায় খেলবে না। দুই দেশের ক্রিকেট বোর্ড কর্তাদের এমন অনড় মনোভাবে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে আইসিসি।

জট ছাড়াতে উদ্যোগী হয় আইসিসি। সাধারণ সভার বৈঠক ডাকা হয়। কিন্তু ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনমনীয় মনোভাবের জন্য দুটি বৈঠক ভেস্তে যায়। শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে খানিকটা নমনীয় হয়ে প্রস্তাব দেওয়া হয়, চ্যাম্পিয়ন্স ট্রফি যদি হাইব্রিড মডেলে আয়োজন করা হয়, তাহলে ভারতের মাটিতে আইসিসির যে সব প্রতিযোগিতা হবে তাও একই মডেল মেনে আয়োজন করতে হবে। অর্থা‍ৎ ভারতের মাটিতে আইসিসির কোনও প্রতিযোগিতা খেলতে যাবে না পাকিস্তান। তবে প্রথমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাব খারিজ করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত আইসিসি সভাপতি জয় শাহের চেষ্টায় খানিকটা নমনীয় হন বিসিসিআইয়ের কর্তারা। ২০২৬ সাল পর্যন্ত ভারতের মাটিতে আয়োজিত আইসিসি প্রতিযোগিতাতে হাইব্রিড মডেল মেনে চলতে রাজি হন তাঁরা।

বিসিসিআই ও পিসিবির সমঝোতা অনুযায়ী, ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল দুবাইয়ের মাটিতে খেলবে। বাকি ম্যাচ গুলি আয়োজিত হবে পাকিস্তানে। আর ২০২৬ সালে  ভারতের মাটিতে বসতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে না পাকিস্তান ক্রিকেট দল। শাহিন শাহ আফ্রিদিরা ভারতের পরিবর্তে খেলবেন কলম্বোর মাটিতে।

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, প্রথম পর্বে সুবিধা পাচ্ছেন কারা ?

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ভারতের অন‍্যতম সেরা ব্যাটার চেতেশ্বর পুজারার

নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে বাড়ল অজিত আগরকরের চুক্তির মেয়াদ

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

ওভাল টেস্ট শুরুর মুখে ইংল্যান্ডকে বাড়তি সুবিধার অভিযোগে নালিশ ভারতের

উঠে গেল আইসিসির নিষেধাজ্ঞা, ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ৩৯ বছর বয়সী ক্রিকেটার

‘এত সহজেই ভুলে গেলেন..’, BCCI-কে খোঁচা পহেলগাঁওয়ে নিহত শুভমের স্ত্রীর

ছিটকে যাওয়া পন্থের জায়গায় সুযোগ পাওয়া বিশ্বরেকর্ডধারী ক্রিকেটারকে চেনেন?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]