আনোয়ার আলির নিষেধাজ্ঞার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি:  আর কয়েক ঘন্টা পরেই শুরু হতে চলেছে আইএসএল। চারিদিকে যখন আইএসএল নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সেই মুহুর্তে আনোয়ার আলি-কে নিয়ে বেশ চিন্তিত ইস্টবেঙ্গল। চারমাসের জন্য নির্বাসন দেওয়া হয়েছে আনোয়ারকে। আর সেই নির্বাসনকে স্থগিত রাখার জন্য এবারে আদালতের দ্বারস্থ হল লাল-হলুদ দল। জানা যাচ্ছে দল নাকি ফেডারেশনের কাছেও আপিল করবে। তবে পুরো বিষয়টা অনেকটা দীর্ঘ ও সময় সাপেক্ষ হওয়ার কারণে আনোয়ারের যাতে খেলতে অসুবিধা না হয় সেই জন্যই আদালতের দ্বারস্থ হয়েছে ইস্টবেঙ্গল।

এই বছরের আইএসএলের মরশুমে শনিবার প্রথমবার মাঠে নামবে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ থাকবে বেঙ্গালুরু। যদিও ফে়াডারেশন থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, লোন চুক্তি বাতিল করে দেওয়ার জন্য আনোয়ারকে চার মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। এখানেই শেষ নয়। এর পাশাপাশি ইস্টবেঙ্গল, দিল্লি এফসি এবং আনোয়ারকে ১২.৯০ কোটি টাকা জরিমানা দিতে হবে মোহনবাগান ক্লাবকে। যা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল কর্তাদের কাছে।

লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার জানান, “এই বিষয়ের উপর বিস্তারিত জানাতে ফে়ডারেশনের ১০ দিন সময় লাগবে। তার পরে আমরা ফেডারেশনকে পিটিশন দেব। তবে এই কয়দিন যাতে আনোয়ার খেলতে পারে সেই ব্যপারে স্থগিতাদেশ চাওয়া হয়েছে।” আজকে যদি শুনানি হয় এবং তাতে যদি স্থগিতাদেশ পায় আনোয়ার তাহলে বেঙ্গালুরুর বিপক্ষে লাল-হলুদ জার্সি গায়ে দেখা যেতে পারে আনোয়ারকে।

ফিরেই স্বমহিমায় মেসি, জোড়া গোল করে মায়ামিকে ফাইনালে তুললেন

জর্জ টেলিগ্রাফকে হারিয়ে কলকাতা লিগের শীর্ষে ইস্টবেঙ্গল, হেরে গেল ডায়মন্ড হারবার

ফেরা হল না, নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

অভাব নিত্যসঙ্গী, ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিলেন আলিপুরদুয়ারের দীপিকা

শক্তিবৃদ্ধি মোহনবাগানের, পাঁচ বছরের চুক্তিতে যোগ দিলেন মেহতাব

যুবভারতীতে ডুরান্ডের সেমিফাইনালে অভিষেকের দলের মুখোমুখি লাল-হলুদ

ডার্বির রং লাল-হলুদ, মোহনবাগানকে ধরাশায়ী করে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গল

‘শিশু ও সাধারণ মানুষকে হত্যা বন্ধ কর’, ইজরায়েলকে বার্তা উয়েফার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]