নিজস্ব প্রতিনিধি : মেলবোর্নে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেল ১-০ ব্যবধানে। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ১১৭ রানেই হারিয়ে ফেলেছিল প্রথম ৬ ব্যাটসম্যানকে। এর মধ্যে দুই ওপেনার সাইম আইয়ুব ও আবদুল্লাহ শফিক ফেরেন ২৪ রানের মধ্যে। দুজনকেই ফেরান মিচেল স্টার্ক।
নিজের প্রথম পাঁচ ওভারে জোড়া উইকেট তুলে নেওয়ার পথে মাত্র ১১ রান খরচ করা স্টার্ক দুটি মেডেনও নেন। স্টার্ক-ঝড় সামলে নিয়ে পাকিস্তানকে কিছুটা ভরসা জোগান বাবর আজম। দারুণ কয়েকটি শট খেলা এই ব্যাটসম্যান ৪৪ বল ৩৭ রান করে বোল্ড হন অ্যাডাম জাম্পার বলে। এরপর পাকিস্তানের ইনিংসের হাল ধরেন অধিনায়ক রিজওয়ান। এই ষষ্ঠ ব্যাটসম্যান আউট হবার আগে করে যান ৭১ বলে ৪৪। তবে খুব বেশি দূর এগোতে পারেন নি তাঁরা। তবে ফিফটির আগে রিজওয়ানও বিদায় নেয়। মারনাশ লাবুশানের স্পিনে ৭১ বলে ৪৪ করে থামেন এই পাকিস্তান অধিনায়ক।
তবে রান করতে শুরুতে ধাক্কা খায় অষ্ট্রেলিয়া। তৃতীয় ওভারে ১ রান করে শাহীনের শিকার হন ম্যাথু শর্ট। জ্যাক ফ্রেজার ম্যাকগুর্ক কাটা পড়েন নাসিম শাহর বলে। ২৮ রানে ২ উইকেট হারিয়ে ফেলে অজিরা। তবে এরপরেই খেলায় ফেরে অষ্ট্রেলিয়া। এরপরই স্টিভেন স্মিথ আর জস ইংলিসের মোড় ঘোরানো জুটি। তৃতীয় উইকেটে দুজনে মিলে যোগ করেন ৮৫ রান। ফিফটির আগে দুজনেই থেমেছেন। ৪৪ করে হারিস রউফের শিকার হন স্মিথ, ৪২ বলে ৪৯ করা ইংলিস ক্যাচ দেন শাহীনের বলে।
অষ্ট্রেলিয়া : ৩৩.৩ ওভারে ২০৪/ ৮ ( ইংলিস ৪৯, স্মিথ ৪৪, কামিন্স ৩২, রউফ ৩/৬৭, আফ্রিদি ২/ ৪৩
পাকিস্তান : ৪৬.৬ ওভারে ২০৩ (রিজওয়ান ৪৪, নাসিম ৪০, বাবর ৩৭, আফ্রিদি ২৪; স্টার্ক ৩/৩৩, কামিন্স ২/৩৯, জাম্পা ২/৬৪)