টি টোয়েন্টি সিরিজে বাবর আজমদের চুনকাম করল অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, সিডনি: এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ পকেটে পুরেছিল অস্ট্রেলিয়া। সোমবার (১৮ নভেম্বর) তৃতীয় ম্যাচে জিতে বাবর আজমদের চুনকাম করলেন জস ইংলিশরা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১১৭ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। জবাবে ৫২ বল বাকি থাকতেই হাতে সাত উইকেট নিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অজিরা।

টসে জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। কিন্তু দ্বিতীয় ওভারেই সাহিবজাদা ইরফানকে ফিরিয়ে পাক শিবিরে জোর ধাক্কা দেন আগের ম্যাচে পাঁচ উইকেট নেওয়া স্পেন্সার জনসন। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা খানিকটা কাটান বাবর আজম ও হাসিবুল্লাহ খান। সপ্তম ওভারে বল করতে এসে হাসিবুল্লাহকে (২৪) ফিরিয়ে জুটি ভাঙেন অ্যাড্যাম জাম্পা। আর তার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাক ব্যাটিং অর্ডার। উসমান খান (৩), সালমান আলী (১), ইরফান খান (১০), ‌আব্বাস আফ্রিদি (১) ও জাহানদাদ খান (৫)। ৯২ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান। সেই বিপর্যয় আর কাটিয়ে ‌উঠতে পারেননি শাহিন শাহ আফ্রিদিরা। ১৮.১ ওভারে মাত্র ১১৭ রানেই গুটিয়ে যায় পাক ইনিংস। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যারন হার্ডি ২১ রানে ৩ উইকেট নিয়েছেন। স্পেন্সার জনসন ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট নিয়েছেন।

অল্প রানের পুঁজি নিয়ে পাকিস্তানের বোলাররা অঘটন ঘটাবেন এমন আশা কেউ করেননি। তবে তৃতীয় ওভারে অজি ওপেনার ম্যাট শর্টকে (২) ফিরিয়ে খানিকটা আশা জাগিয়েছিলেন শাহিন আফ্রিদি। এর পরের ওভারে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে (১৮) ফিরিয়ে দেন জাহানদাদ খান। কিন্তু তৃতীয় উইকেটে মার্কাস স্টোইনিস ও অজি অধিনায়ক জস ইংলিশ পাক বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। দুজনে মিলে ৫৫ রান যোগ করেন। আব্বাস আফ্রিদির বলে ব্যক্তিগত ২৭ রানে সাজঘরে ফেরেন অজি অধিনায়ক। তবে তাতে পাকিস্তানের লাভ হয়নি। একা মার্কাস স্টোইনিস পাক বোলারদের প্রতি নির্দয় হয়ে দাঁড়িয়ে ৫২ বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন। নিশ্চিত করেন পাকিস্তানের হোয়াইটওয়াশ হওয়া। শেষ পর্যন্ত ২৭ বলে ৬১ রানে অপরাজিত থেকে যান স্টোইনিস। আর টিম ডেভি অপরাজিত থাকেন ৭ রানে।

৫ বল করতে গিয়ে ওয়াইড ১২টি, লজ্জার নজির অস্ট্রেলিয়ার বোলারের

শ্রেয়স-স্টোইনিসের দাপুটে ব্যাটিংয়ে ভর করে দিল্লির বিরুদ্ধে ২০৬ রান তুলল পঞ্জাব

ইডেন গার্ডেন্সে কলকাতা বনাম পঞ্জাব ম্যাচে গড়তে পারে ৫ রেকর্ড

মাঠেই নিজেদের মধ্যে বচসায় জড়ালেন তিন অস্ট্রেলিয় খেলোয়াড়, কী ঘটছিল?

বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে,আচমকাই এক দিনের ক্রিকেটকে বিদায় অস্ট্রেলীয় অলরাউন্ডারের

পাকিস্তানের জয় কেড়ে নিলেন কামিন্স

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]