ক্লাব বিশ্বকাপে ফের অঘটন, ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোর কাছে ধরাশায়ী চেলসি

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিফা ক্লাব বিশ্বকাপে অঘটনের পর অঘটন ঘটেই চলেছে। পর পর দুই দিন অঘটন ঘটাল ব্রাজিলিয়ান ক্লাব। বৃহস্পতিবার রাতে ইউরোপের রাজা পিএসজিকে হারিয়ে দিয়েছিল ব্রাজিলের বোটাফোগো। আর শুক্রবার রাতে চেলসিকে হারাল ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো। পিছিয়ে থেকেও ৩-১ গোলে জিতে ৩৩ বছর বাদে ইতিহাস গড়ল দক্ষিণ আমরিকার ক্লাবটি। সেই সঙ্গে শেষ ষোলোয় ঠাঁই করে নিয়েছে। হেরে গিয়ে শষ ষোলোর লড়াই কঠিন করে ফেলল চেলসি।

ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে ৫৪ হাজার দর্শকের সামনে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে দুই দলের খেলোয়াড়রা। আক্রমণের মুখে ম্যাচের ১৩ মিনিটে ভুল করে ফ্ল্যামঙ্গোর রক্ষণ ভাগ। সেই সুযোগ কাজে লাগান চেলসির উইঙ্গার পেদ্রো নেতো। ফ্ল্যামেঙ্গোর জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন। গোল খাওয়ার পরেই তেড়েফুঁড়ে ঝাঁপায় ব্রাজিলের ক্লাবটির খেলোয়াড়রা। আক্রমণ, প্রতি–আক্রমণে জমে ওঠে। যদিও প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য ঝাঁপিয়ে পড়ে ফ্ল্যামঙ্গো। পর পর আক্রমণ তুলে এনে চেলসির রক্ষণ ভাগকে দিশেহারা করে দেয়। ওই ঝোড়ো আক্রমণ শানানোর ফলও হাতেনাতে পায়। ৬২ মিনিটের মাথায় উইঙ্গার ব্রুনো হেনরিক চেলসির জালে বল জড়িয়ে  সমতা ফেরান। ওই গোলের তিন মিনিটের মধ্যে ফের গোল আদায় করে নেয় ফ্ল্যামেঙ্গো। ৬৫ মিনিটে কর্নার থেকে উরে আসা বল হেল করে সতীর্থ দানিলোকে পাঠান হেনরিক। বক্সের মধ্যে পাওয়া বল নিখুঁত ভলিতে চেলসির জালে জড়ান দানিলো। পিছিয়ে পড়ার তিন মিনিটের মধ্যে জোর ধাক্কা খায় চেলসি। ৬৮ মিনিটে নিকোলাস জেকসন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দল হয়ে দাঁড়ায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। ১০ জনের দল চেলসি আর ম্যাচে ফিরতে পারেনি। উল্টো ৮৩ মিনিটে আরও একটি গোল হজম করে বসে। ফ্ল্যামেঙ্গোর ফরোয়ার্ড ওয়ালাসে ইয়ান গোল করে ব্যবধান ৩-১ করেন।

 

রিয়ালকে গুঁড়িয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি

দুরন্ত প্রত্যাবর্তনের গল্প লিখে মেসির জন্মদিনের আনন্দ মাটি করল পালমেইরাস  

১০ জনে খেলে জয় পেল রিয়াল, প্রতিপক্ষকে গোলের মালা পরিয়ে শেষ ষোলোয় ম্যান সিটি

ক্লাব বিশ্বকাপে হেরে গেল চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি

পেনাল্টি মিসের খেসারত, ক্লাব বিশ্বকাপে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

ময়দানে মুখোমুখি ভিনিসিয়ুস-নেইমার! আসন্ন ক্লাব বিশ্বকাপে একগুচ্ছ নয়া চমক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]