Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেনজেমার গোলে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ান্স লিগের শেষ আটে রিয়াল

দুই লেগে ৬-২ গোলে হারিয়ে শেষ আটে উঠল কার্লো আনচেলোত্তির ছেলেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: না, কোনও অঘটন ঘটল না। প্রথম লেগের পর দ্বিতীয় লিগেও লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ান্স লিগের শেষ আটে উঠল রিয়াল মাদ্রিদ। একমাত্র জয়সূচক গোলটি করেছেন ফরাসি তারকা ফুটবলার করিম বেনজেমা। দুই লেগ মিলিয়ে অলরেডদের ৬-২ গোলে হারাল স্প্যানিশ ক্লাবটি।

উয়েফা চ্যাম্পিয়ান্স লিগে রিয়াল মাদ্রিদ বরাবরই লিভারপুলের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। গত বছর অলরেডদের ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল স্প্যানিশ ক্লাবটি। এবারও শেষ আটে ওঠার লড়াইয়ে  ঘরের মাঠে প্রথম লেগে ৫-২ গোলে লিভারপুলকে হারিয়ে অ্যাডভান্টেজ নিয়ে বুধবার রাতে খেলতে নেমেছিল কার্লো আনচেলোত্তির ছেলেরা।মরণ-বাঁচনের ম্যাচে এদিন ঝাঁপিয়েছিল ইয়ুর্গেন ক্লপের ছেলেরা। একাধিক আক্রমণ নিয়ে আছড়ে পড়েছিল রিয়ালের রক্ষণ ভাগে। কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি।

প্রথমার্ধে আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ হওয়ায় দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়িয়েছিল ইংল্যান্ডের ক্লাবটি। কিন্তু ম্যাচের ৭৮ মিনিটে লিভারপুলের জাল কাঁপায় করিম বেনজেমার শট। গোল খাওয়ার পরে গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠেছিল মহম্মদ সালাহ, নুনিয়েজ, গাকপোরা। কিন্তু ভাগ্যদেবী সহায় ছিল না অলরেডদের। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে চ্যাম্পিয়ান্স লিগ থেকে বিদায় নিতে হয় ক্লপের ছেলেদের।এদিন লিভারপুলের বিরুদ্ধে গোল করে নয়া কীর্তি গড়েছেন করিম বেনজেমা। চ্যাম্পিয়ান্স লিগে লিভারপুলের বিরুদ্ধে তিনিই একমাত্র খেলোয়াড় যিনি সাতটি গোল করেছেন।  

রিয়ালকে গুঁড়িয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি

আগ্রাসী সেলিব্রেশনের জন্য এমবাপে-সহ তিন রিয়াল তারকাকে শাস্তি দিল উয়েফা

১০ জনে খেলে জয় পেল রিয়াল, প্রতিপক্ষকে গোলের মালা পরিয়ে শেষ ষোলোয় ম্যান সিটি

পেনাল্টি মিসের খেসারত, ক্লাব বিশ্বকাপে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

সব রেকর্ড ভেঙে চুরমার, ১,৩৫৫ কোটিতে লিভারপুলে নাম লেখাচ্ছেন জার্মান মিডফিল্ডার

শনি রাতে ইউরোপের সেরা হওয়ার ‘মহাযুদ্ধে’ মুখোমুখি ইন্টার-পিএসজি

দলের উপর অসন্তুষ্ট, রিয়াল ছাড়তে চান রদ্রিগো

কোপা ফাইনালের আগেই বয়কট! রেফারিদের বিরুদ্ধে অভিযোগ রিয়ালের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00