ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে চিপকের ঘূর্ণি পিচে মুখোমুখি কলকাতা-চেন্নাই

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: চলতি আইপিএলে এখনও পর্যন্ত খুব একটা চেনা ছন্দে দেখা যাচ্ছে না চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সকে। পয়েন্ট তালিকায় এক দলের স্থান ৯ নম্বরে। অন্য দলের ৬ নম্বরে। ইতিমধ্যেই পাঁচটি করে ম্যাচ খেলে ফেলেছে দুই দল। এক দলের ঝুলিতে দুই পয়েন্ট। অন্য দলের চার পয়েন্ট। তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ শুক্রবার (১১ এপ্রিল) চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল।

চেন্নাইয়ের অধিনায়ক ইতিমধ্যেই চোটের কারণে চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় অধিনায়কত্ব সামলানোর গুরু দায়িত্ব বর্তেছে ধোনির কাঁধে। অধিনায়ক হিসাবে পাঁচ বার দলকে শিরোপা জেতানো ‘থালা’র উপরে বিশেষ আস্থা রাখছেন চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট। দলে একাধিক বাঘা-বাঘা ব্যাটার থাকলেও সিংহভাগই এখনও পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। রাচিন রবীন্দ্র বাদে সবার ব্যাটে কার্যত রান-খরা চলছে। বোলিং বিভাগে খলিল আহমেদ-নূর আমেদ বাদে বাকিরা বিপক্ষের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠতে পারেননি। ঘুরে দাঁড়াতে হলে চেন্নাইয়ের ব্যাটার ও বোলারদের আজকের ম্যাচে জ্বলে উঠতে হবে। না হলে আগের চার ম্যাচের মতোই খালি হাতে ফিরতে হবে।

কলকাতার সমস্যা ধারাবাহিকতার অভাব। অজিঙ্ক রাহানে-বেঙ্কটেশ আইয়ার-সুনীল নারাইনরা ব্যাটে রান ফেলেও আন্দ্রে রাসেল দলের বোঝা হয়ে উঠেছেন। কুইন্টন ডি’কক এক ম্যাচে ব্যাট হাতে গর্জে উঠলেও বাকি ম্যাচে ব্যর্থ। রিঙ্কু সিংহ-রমনদীপ সিংহরাও ব্যাট হাতে দলকে তেমন আশ্বস্ত করতে পারছেন না। ব্যাটারদের মতোই দৈন্যদশা কলকাতার বোলিং বিভাগে। বরুণ চক্রবর্তী-হর্ষিত রানা-বৈভব অরোরা অফ ফর্মেই রয়েছেন। কোনও ম্যাচেই দলকে জেতানোর মতো বোলিং করতে পারেননি। এমন অবস্থা চলতে থাকলে যে কপালে অশেষ দুর্গতি থাকবে, তা বলাই যেতে পারে। চিপকের ঘূর্ণি পিচে রবিন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজাদের বরুণ চক্রবর্তীরা টেক্কা দিতে পারেন কিনা, তাই দেখার।

আইপিএলের আসরে দু’দলের মুখোমুখি সাক্ষাতে অবশ্য কলকাতার তুলনায় অনেক এগিয়ে চেন্নাই। এখনও পর্যন্ত দুই দল ৩০ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৯ বার জিতেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা। ১০ বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স। একটি ম্যাচ ভেস্তে গিয়েছে। গতবার চিপক স্টেডিয়ামে কলকাতাকে সাত উইকেটে হারিয়ে বিজয়ীর হাসি হেসেছিলেন ধোনিরা। আজকের ম্যাচে কী হবে?

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় ক্রিকেটার

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

‘আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না’, অবসরের জল্পনা উস্কে দিলেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]