অধিনায়ক ছাড়াই পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা অস্ট্রেলিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি :  পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ সামনে রেখে দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে অবাক করা বিষয় সেই দলে ঘোষণা করা হয়নি কোনো অধিনায়কের নাম। দলে নেই প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, মিচেল মার্শ, ট্রাভিস হেড, জশ হ্যাজলউড, ক্যামেরন গ্রিনের মতো তারকা ক্রিকেটাররা।

আগামী নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আগামী ৪ নভেম্বর মেলবোর্নে প্রথম ওয়ানডে দিয়ে শুরু অস্ট্রেলিয়ার এবারের আন্তর্জাতিক ঘরোয়া মৌসুম। সেই সিরিজ শুরুর ২০ দিন আগেই ১৪ অক্টোবর স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া(সিএ)।

এদিকে মার্শ ও হেড পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন। অন্যদিকে মেরুদণ্ডের নিচের অংশে অস্ত্রোপচার করানোয় দলে নেই অলরাউন্ডার গ্রিন। অন্যদিকে বর্ডার গাভাস্কার ট্রফির জন্য বিশ্রাম দেওয়া হয়েছে কামিন্স ও স্টার্ক ও হ্যাজলউডকে। বলা যেতে পারে প্রথম সারির দলই থাকছে না টি-টোয়েন্টি ম্যাচে।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সারির দল নামাচ্ছে অস্ট্রেলিয়া। ১৩ সদস্যের সেই দলে সিনিয়রদের মধ্যে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।যদিও এদের মধ্যে কে অধিনায়ক হবেন সেটা এখনও ঘোষণা করেনি সিএ। তবে মনে করা হচ্ছে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল।

টেস্ট ও ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন কামিন্স।টি–টোয়েন্টির নেতৃত্ব দেওয়া হয়েছিল মার্শকে। তাঁর অনুপস্থিতিতে হেডও এক ম্যাচে অধিনায়কত্ব করেছেন। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ১৪ নভেম্বর শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি সিরিজে তাঁদের কেউ না থাকায় সিএকে নতুন অধিনায়ক নেবে। অবশ্য কে হবে নতুন অধিনায়ক তা এখনও খোলসা করেন নি সিএ।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

পাক পুলিশের হাতে গ্রেফতার ইমরান খানের ভাগ্নে

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

ভারতের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বৃদ্ধি পাকিস্তানের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]