শুরু শেষ আটের ‘মহাযুদ্ধ’, ক্লাব বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম জানিয়ে দিল AI

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান। আজ শনিবার (২৮ জুন) রাতেই শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপে শেষ আটে ওঠার ‘মহাযুদ্ধ’। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিলের দুই ক্লাব বোটাফিগো ও পালমেইরাস। মধ্য রাতে অন্য ম্যাচ মুখোমুখি হবে বেনফিকা ও চেলসি। আর শেষ আটের মহারণ শুরুর আগেই কারা চলতি ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করল কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট (এআই)।

ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ফ্ল্যামেঙ্গো, ম্যানেস্টার সিটি, আল-হিলাল,ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, বরুশিয়া ডর্টমুন্ড।  সদ্যই চ্যাম্পিয়ন্স লিগ চাম্পিয়ন হয়েছে পিএসজি। তাছাড়া রিয়াল,,জুভেন্টাস, বায়ার্নের মতো ক্লাব ইউরোপীয় ফুটবলের অন্যতম পরাশক্তি হিসাবে পরিচিত। অথচ এদের কাউকেই সম্ভাব্য চ্যাম্পিয়নের তালিকায় রাখেনি এআই। তাহলে কাকে রেখেছে?

এআই-এর ভবিষ্যদ্বাণী এবারের ফিফা ক্লাব বিশ্বকাপ জিতবে আর্লিং হল্যান্ডদের ম্যান সিটি। গ্রুপ লিগে ৩২টি দলের মধ্যে শুধু সিটিজেনরাই প্রতিটি ম্যাচে জয় পেয়েছে। রদ্রি, বেনার্ড সিলভা, ফিল ফোডেন ও আর্লিং হালান্ডের পাশাপাশি দলে নতুন যোগ দেওয়া দুই মিডফিল্ডার টিজানি রেইন্ডার্স ও রায়ান ছের্কি দারুণ ফুটবল খেলছেন। ভার্ডিওল, আকাঞ্জিদের নিয়ে গড়া ম্যান সিটির রক্ষণ প্রতিদ্বন্দ্বী দলগুলোর চেয়ে অনেক ভাল। ফুটবলারদের ফর্ম, খেলার কৌশল পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেই ম্যান সিটিকে সম্ভাব্য বিজয়ী হিসাবে চিহ্নিত করা হয়েছ। এআই-এর  ভবিষ্যদ্বাণী অনুসারে, চ্যাম্পিয়ন হওয়ার পথে ম্য্যান সিটির সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে জবি আলোনসোর রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো। ফাইনালে মুখোমুখি হতে পারে ম্যান সিটি ও ফ্ল্যামেঙ্গো। এবার দেখার হল, এআইয়ের ভবিষ্যদ্বাণী মেলে কিনা?

ফিফা ক্লাব বিশ্বকাপের সেরা একাদশ ঘোষিত, ঠাঁই পেলেন কারা?

ইউরোপ সেরা পিএসজিকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপ জিতল চেলসি

পেদ্রোর ম্যাজিকে ফ্লুমিনেন্সকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি

FIFA CLUB WORLD CUP: রোমাঞ্চকর ম্যাচে বায়ার্নকে হারিয়ে সেমিতে প্যারিস সঁ জঁরম

FIFA CLUB WORLD CUP: গোলরক্ষকের ভুলে হারল পালমেইরাস, শেষ চারে চেলসি

ক্লাব বিশ্বকাপে অঘটন, আল-হিলালকে বিদায় করে সেমিতে ব্রাজিলের ফ্লুমিনেন্স

হ্যারি কেইনের জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের শেষ আটে বায়ার্ন

FIFA Club World Cup: মেসিদের কাঁদিয়ে শেষ আটে পিএসজি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]