FIFA Club World Cup: মেসিদের কাঁদিয়ে শেষ আটে পিএসজি

Share:

নিজস্ব প্রতিনিধি: চিরদিন কাহারও সমান নাহি যায়। রবিবার (২৯ জুন) রাতে তা হাড়ে-হাড়ে টের পেলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ আটে ওঠার লড়াইয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফরাসি ক্লাব পিএসজির কাছে ৪-০ গোলে হেরে গেল মেসিদের ইন্টার মায়ামি। ম্যাচের প্রথমার্ধেই চার গোল হজম করেছিলেন মেসিরা। সম্ভবত ফুটবলের রাজপুত্রকে চরম লজ্জা উপহার দিতে চাইনি বলে দ্বিতীয়ার্ধে আর মায়ামির জালে বল জড়ায়নি। এদিন যথেষ্টই নিষ্প্রভ দেখিয়েছে মেসিকে। তাঁকে এতটা অসহায় এর আগে কখনও লেগেছে কি না সন্দেহ!

আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে এদিন শুরু থেকেই মায়ামিকে নিয়ে ছেলেখেলা শুরু করে দেন জোয়াও নেভেস-আশরাফ হাকিমিরা। সেই আক্রমণ সামলাতে গিয়ে খাবি খায় মায়ামির রক্ষণ ভাগের খেলোয়াড়রা।  ম্যাচের ৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন পিএসজির  পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেস। আর গোলের পরেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় লুইস এনরিকের শিষ্যরা। ৩৯ মিনিটে ফের গোল করে ব্যবধান ২-০ করেন নেভেস। এর মিনিট খানেক পর নিজের জালেই বল জড়ান ইন্টার মায়ামির ডিফেন্ডার টমাস অ্যাভিলেস। যোগ করা সময়ে আশরাফ হাকিমি মায়ামির জাল কাঁপিয়ে ব্যবধান ৪-০ করেন। প্রথমার্ধে ৭৯ শতাংশ বল দখলে ছিল পিএসজির।

৪-০ গোলে এগিয়ে থাকায় দ্বিতীয়ার্ধে একই সঙ্গে পাঁচটি বদল করেন পিএসজি কোচ লুইস এনরিকে। উসমান ডেম্বেলে ও জাইরি এমেরিরা মাঠে নামায় আক্রমণের ঝাঁজ বাড়ে। যদিও দ্বিতীয়ার্ধে খানিকটা ঘুরে দাঁড়ায় মায়ামি।  সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেছেন লুইস সুয়ারেজ। মেসি দারুণ এক ক্রস বাড়িয়েছিলেন সতীর্থ সুয়ারেজকে লক্ষ্য করে। সামনে শুধু গোলরক্ষক ছিলেন। তবুও  উরুগুয়ের ফরোয়ার্ড বলে-পায়ে ঠিকমতো সংযোগই করতে পারলেন না।

ফিফা ক্লাব বিশ্বকাপের সেরা একাদশ ঘোষিত, ঠাঁই পেলেন কারা?

ইউরোপ সেরা পিএসজিকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপ জিতল চেলসি

পেদ্রোর ম্যাজিকে ফ্লুমিনেন্সকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি

FIFA CLUB WORLD CUP: রোমাঞ্চকর ম্যাচে বায়ার্নকে হারিয়ে সেমিতে প্যারিস সঁ জঁরম

FIFA CLUB WORLD CUP: গোলরক্ষকের ভুলে হারল পালমেইরাস, শেষ চারে চেলসি

ক্লাব বিশ্বকাপে অঘটন, আল-হিলালকে বিদায় করে সেমিতে ব্রাজিলের ফ্লুমিনেন্স

হ্যারি কেইনের জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের শেষ আটে বায়ার্ন

FIFA Club World Cup: অতিরিক্ত সময়ের গোলে জিতে শেষ আটে পালমেইরাস

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]