FIFA CLUB WORLD CUP: গোলরক্ষকের ভুলে হারল পালমেইরাস, শেষ চারে চেলসি

Share:

নিজস্ব প্রতিনিধি: একেই বলে তীরে এসে তরী ডোবা। গোটা প্রতিযোগিতায় ভাল খেলেও শেষ মুহুর্তে এসে গোলরক্ষকের ভুলে চেলসির কাছে ২-১ গোলে হেরে গেল ব্রাজিলের পালমেইরাস। সেইফাইনালে ইংলিশ প্রিমিয়ার ক্লাব চেলসি মুখোমখি হবে ব্রাজিলের আর এক ক্লাব ফ্লুমিনেন্সের। যারা শুক্রবার রাতে আল-হিলালকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে।

ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে দুই দল। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। যদিও আক্রমণের নিরিখে পালমেইরাসের চেয়ে সামান্য এগিয়ে ছিল চেলসি। ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় ব্লুজরা। গোল করেন তরুণ ইংলিশ মিডফিল্ডার কোলে পালমার। এর পর আরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ইংলিশ প্রিমিয়ার ক্লাবটি। যদিও তেকাঠির নিচে বল রাখতে পারেনি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে ব্লুজরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় পালমেইরাসের খেলোয়াড়রা। বেশ কয়েকটি দুর্দান্ত আক্রমণ শানায় ব্রাজিলের ক্লাবটি। এমন এক আক্রমণ থেকেই ৫৩ মিনিটে চেলসির জালে বল জড়ান  ১৮ বছর বয়সী তরুণ এস্তেভাও উইলিয়ামস। বক্সের কোনাকুনি থেকে বাঁ-পায়ের দারুণ শটে চেলসি গোলরক্ষককে বোকা বানান। আর কয়েকদিন বাদেই চেলসির জার্সি গায়ে দেখা যাবে উইলিয়ামসকে। সমতা ফেরার পর তেড়েফুঁড়ে নামে চেলসি। যদিও রক্ষণে ভিড় বাড়িয়ে ব্লুজদের গোল পাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়ায় আবেল পেরেইরার দল। সবাই যখন ধরেই নিয়েছিল ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে ঠিক তখনই চরম ভুল করে বসেন পালমেইরাসের গোলরক্ষক ওয়েভারটন। চেলসির লুইস গুস্ত বাঁ পায়ে ছোট করে শট নেন। তা পালমেইরাস ফুটবলারের পায়ে সামান্য লেগে ওয়েভারটনের সামনে পড়ে জালে চলে যায়। বল সামান্য বাক বদলানোয় বোকা বনে যান পালমেইরাস গোলরক্ষক। ম্যাচের বাকি সময়টা পালমেইরাসকে রুখে শেষ চারে ওঠা নিশ্চিত করে ব্লুজরা।

ফিফা ক্লাব বিশ্বকাপের সেরা একাদশ ঘোষিত, ঠাঁই পেলেন কারা?

ইউরোপ সেরা পিএসজিকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপ জিতল চেলসি

পেদ্রোর ম্যাজিকে ফ্লুমিনেন্সকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি

FIFA CLUB WORLD CUP: রোমাঞ্চকর ম্যাচে বায়ার্নকে হারিয়ে সেমিতে প্যারিস সঁ জঁরম

ক্লাব বিশ্বকাপে অঘটন, আল-হিলালকে বিদায় করে সেমিতে ব্রাজিলের ফ্লুমিনেন্স

হ্যারি কেইনের জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের শেষ আটে বায়ার্ন

FIFA Club World Cup: মেসিদের কাঁদিয়ে শেষ আটে পিএসজি

FIFA Club World Cup: অতিরিক্ত সময়ের গোলে জিতে শেষ আটে পালমেইরাস

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]