আমদাবাদে আজ মুখোমুখি মুম্বই ও গুজরাত, ৩ রেকর্ড গড়ার সামনে সূর্যকুমার যাদব

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের শুরুটা দু’দলের পক্ষে খুব একটা সুখকর হয়নি। প্রথম ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আর পঞ্জাব কিংসের কাছে হারতে হয়েছে গুজরাত টাইটান্সকে। আজ শনিবার (২৯ মার্চ) আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জয়ের লক্ষ্য নিয়ে পরস্পরের মুখোমুখি হচ্ছে মুম্বই ও গুজরাত। আর এই ম্যাচেই মুম্বইয়ের সহ অধিনায়ক তথা ভারতীয় টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের সামনে রয়েছে তিনটি ব্যক্তিগত মাইলফলক গড়ার হাতছানি। চলুন দেখে নেওয়া যাক, এই ম্যাচে কোন তিনটি রেকর্ড গড়তে পারেন সূর্যকুমার যাদব:
1. 8,000 রানের মাইলস্টোন ছোঁয়ার সুযোগ!

T20 ফরম্যাটে ইতিমধ্যেই 310 ম্যাচ খেলে সূর্যকুমার যাদব সংগ্রহ করেছেন 7,932 রান, গড় 34.04, স্ট্রাইক রেট 151.92। এই ম্যাচে যদি তিনি 68 রান করতে পারেন, তাহলে 8,000 রানের মাইলস্টোন স্পর্শ করবেন। এখনও পর্যন্ত এই কীর্তি গড়েছেন মাত্র ৩৩ জন ব্যাটার। ভারতীয়দের মধ্যে শুধুমাত্র বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও সুরেশ রায়না এই রেকর্ড গড়তে পেরেছেন। এবার কি সূর্যকুমার যাদব-এর নামও এই তালিকায় যুক্ত হবে?

2. 350 ছক্কার ক্লাবেও নাম লেখানোর সুযোগ

T20 ক্রিকেটে সূর্যকুমার যাদব-এর ছক্কার সংখ্যা বর্তমানে 343। অর্থাৎ, মাত্র 7 টি ছক্কা মারলেই তিনি ছুঁয়ে ফেলবেন 350 ছক্কার মাইলফলক। এই মুহূর্তে সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় তিনি ৩৫তম স্থানে। ভারতীয়দের মধ্যে শুধু বিরাট কোহলি, রোহিত শর্মা-ই তার থেকে এগিয়ে রয়েছেন। যদি তিনি আজ বড় ইনিংস খেলেন, তাহলে এই দুই রেকর্ড একসঙ্গে তৈরি হতে পারে!

3. IPL-এ 400 বাউন্ডারির মাইলফলক

বিশ্বের সবচেয়ে বড় T20 লিগ IPL-এ তিনি ইতিমধ্যেই ৩৮৭টি বাউন্ডারি হাঁকিয়েছেন কলকাতা নাইট রাইডার্স (KKR) ও মুম্বই ইন্ডিয়ান্স (MI)-এর হয়ে খেলে। আজকের ম্যাচে যদি তিনি 13টি চার মারতে পারেন, তাহলে হয়ে যাবেন 400টি চার হাঁকানো ১৪তম ব্যাটার।MI-এর ইতিহাসেও তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে, যেখানে Rohit Sharma এখনো এগিয়ে রয়েছেন। তবে MI-এর হয়ে 350 চার মারার জন্য তাকে লাগবে আর মাত্র 17 চার!

আজকের ম্যাচ সূর্যকুমার যাদব-এর জন্য শুধুমাত্র মুম্বই ইন্ডিয়ান্স-কে প্রথম জয় এনে দেওয়ার সুযোগ নয়, বরং তার ক্যারিয়ারের তিনটি বিরাট মাইলফলক ছোঁয়ারও সুবর্ণ সুযোগ। এখন দেখার বিষয়, এই ম্যাচে কি তিনি তার সেরা ছন্দে ফিরতে পারেন? MI ফ্যানরা নিশ্চয়ই চাইবে, আজকের দিনটা হোক SKY-এর!

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় ক্রিকেটার

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

‘আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না’, অবসরের জল্পনা উস্কে দিলেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]