Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দু’বার ‘পিকে’-র চিত্রনাট্য বদলাতে হয় হিরানির, তবুও ছবি নিয়ে খুশি ছিলেন না আমির, কেন?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, পিকে-র চূড়ান্ত প্রযোজনা নিয়ে তিনি এবং পরিচালক রাজকুমার হিরানির খুশি ছিলেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজকুমার হিরানি নিঃসন্দেহে বলিউডের একজন সফল পরিচালক। বলিউডকে একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। কিন্তু যদি বলতে হয়, কোন অভিনেতার সঙ্গে তাঁর ছবি বেশি সফল হয়েছে, তা হল আযির খান। কারণ রাজ কুমার হিরানি এবং আমির খানের জুটিতে ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’ দুটি ছবিই বক্সঅফিসে সুপারহিট হয়েছে। অনেক ছবির রেকর্ড ভেঙে দিয়েছিল। কিন্তু জানেন কী, ‘পিকে’-র গল্প নিয়ে মোটেও সন্তুষ্ট ছিলেন না আমির খান। আমারের জ্বালায় প্রায় দু’বার গল্প বদলাতে হয়েছিল রাজকুমার হিরানিকে। উল্লেখ্য, পিকে রিলিজ হওয়ার পরে অনেক বিতর্কের সৃষ্টি হলেও বক্সঅফিসে ছবিটি দুর্দান্ত সাফল্য অর্জন করেছিল। ধর্মীয় কারণে ছবিটি বিতর্কিত হয়েছিল।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, পিকে-র চূড়ান্ত প্রযোজনা নিয়ে তিনি এবং পরিচালক রাজকুমার হিরানির খুশি ছিলেন না। কারণ পরিচালক ‘পিকে’-এর গল্পটি অন্য কোনওভাবে তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু ক্রিস্টোফার নোলানের ‘ইনসেপশন’ ছবির পর তিনি তাঁর ছবির ধরণ সম্পূর্ণ বদলে ফেলেন। যখন রাজকুমার হিরানি লেখা শুরু করেছিলেন, তখন এটি অনেকটা ইনসেপশন সিনেমার মতো হয়ে উঠছিল। তাই তিনি ভেবেছিলেন ‘পিকে’ মুক্তি পেলে নকলের অভিযোগ উঠতে পারে। তাই তিনি ছবির গল্প এবং চিত্রনাট্য পুনর্লিখন শুরু করেন। ফলে ছবির অনেক পরিবর্তন আসে। অবশেষে স্ক্রিপ্টের কাজ শুরু হয়। নতুন স্ক্রিপ্টে অধিকাংশ বদলে যায়। এরপর যখন স্ক্রিপ্ট অনুযায়ী ছবির শুটিং শেষ হয়। এবং তাঁরা বসে সিনেমাটি দেখেন। তখন কেউই খুশি হননি। এরপর আবারও স্ক্রিপ্ট পরিবর্তন করতে হয়। রীতিমতো বৃত্তাকারে ঘুরছিল ছবির টিম। শেষ পর্যন্ত ছবির স্ক্রিপ্ট লেখা সম্পন্ন হয়, এবং ছবির শুটিং  হয়। কিন্তু আমি স্ক্রিপ্টের কোনও পরিবর্তন চাননি, কিন্তু হিরানি তাতে কান দেননি।

ছবিটি মুক্তির আগে, আমির এবং রাজকুমার হিরানি অনুভব করেছিলেন যে, তারা ছবিটি তাদের পছন্দ মতো বানাতে পারেননি। কারণ ছবির শেষ সম্পাদনা নিয়ে তাঁরা খুশি ছিলেন না। কিন্তু ছবিটি অলৌকিকভাবেই হিট হয়ে যায়, যেটি আমির আশা করেননি। তবে আমিরের মতে, ছবিটি সাফল্যের জন্যে যথেষ্ঠ কারণ ছিল। এতে এমন অনেক কিছু ছিল যার সঙ্গে মানুষ সরাসরি সংযোগ স্থাপন করতে পেরেছিল। আমির বলেন, ‘আমি রাজুকে বলেছিলাম যে তোমার ভুলে যাওয়া উচিত যে ক্রিস্টোফার নোলানও একই রকম একটি ছবি তৈরি করেছেন। আমি বলেছিলাম ভুলে যাও, লোকে বলুক এটা ইনসেপশন থেকে কপি করা। আমরা বলব যে আমরা এটা করিনি। প্রতিটি সিনেমাই নিজের মধ্যে আলাদা, কিন্তু রাজু শোনেনি।’ তবে ‘পিকে’-এর স্ক্রিপ্ট দু’বার পরিবর্তন হয়েছিল। একবার ‘ইনসেপশন’-এর কারণে এবং দ্বিতীয়বার অক্ষয় কুমার-পরেশ রাওয়ালের ‘ওহ মাই গড’-এর কারণে। কারণ ওই ছবিটিও ঈশ্বরের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। সুতরাং একটি স্ক্রিপ্টে পিকে ছবির শুটিং হয়নি। যেটা বলিউড ছবির ক্ষেত্রে বিরল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00