Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সব সময়ে কেন মহিলাদের কথা শোনা উচিত পুরুষদের! নয়া গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখে অর্ধেক আকাশের বড়-বড় বুলি আওড়ালেও বাড়ির মহিলাদের এখনও অবজ্ঞা আর খানিকটা তাচ্ছ্বিল্যই করে থাকেন পুরুষরা। অর্থা‍ৎ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও পুরুষতান্ত্রিকতা থেকে মুক্ত হতে পারেনি সমাজ। অথচ নয়া গবেষণা বলছে, পুরুষদের সর্বদাই মেয়েদের কথা শোনা উচিত। কেননা, মেয়েদের কাছ থেকে পরামর্শ নিলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়। চুটকিতেই সমস্যার সমাধান হয় এবং সেই সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে।

একজন নারীর দৃষ্টিকোন বা পয়েন্ট অব ভিউ কীভাবে সাহায্য করে

নয়া গবেষণায় উঠে এসেছে, মহিলারা কোনও সমস্যার বিষয় জ্ঞাত হলে সংশ্লিষ্ট বিষয়ে অনেক গভীরতা এবং ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেন। সহযোগিতার উপরে অগ্রাধিকার দেয় এবং পুরুষদের তুলনায় বেশি ভারসাম্যপূর্ণ বিষয়ে দেখে। যার নিটফল দাঁড়ায় বিষয়টিতে সাফল্য পাওয়া যায়।

নয়া গবেষণা এতদিনের প্রচলিত ধারণার মুখে চপেটাঘাত করেছে এবং ভিন্ন মত পোষণ করেছে। এতদিন প্রচলিত ছিল, মহিলারা যুক্তির চেয়ে বেশি আবেগপ্রবণ। কর্মক্ষেত্র হোক কিংবা সাংসারিক জীবন-পুরুষরা যেখানে চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নিতে বেশি পছন্দ করে সেখানে মহিলারা অনেকটা রক্ষণশীলতার খোলসে মুড়ে থাকেন। নয়া গবেষণায় বলা হয়েছে, ঘরে এবং কর্মক্ষেত্রে যে কোনও সমস্যার সমাধানে একজন মহিলার পরামর্শ গ্রহণ করলে পুরুষ বা কর্তা ব্যক্তিকে শুধু দীর্ঘমেয়াদী সাফল্যের দিকেই এগিয়ে যেতে সাহায্য করে না। বরং মানসিক সুস্থতা এবং সুখও বয়ে আনতে পারে

গত কয়েক বছরে গোটা বিশ্বের পরিস্থিতি আমূল বদলেছে। একসময়ে যে মহিলাদের পরিচয় ছিল ঘরকুনো, আজ তারাই ঘরের চার দেওয়াল থেকে বাইরে বেরিয়ে খোলা আকাশের নিচে নিজেদের অস্তিত্ব ও যোগ্যতা প্রমাণের চ্যালেঞ্জ নিচ্ছেন। কর্মক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দশভুজা দেবী দুর্গার মতোও দুই হাতে সব দিক সামাল দিচ্ছে। তবুও আজও পুরুষতান্ত্রিক সমাজে শুধু উপেক্ষাই জোটে নারীদের ক্ষেত্রে। উপার্জনক্ষম হিসেবে বিবেচিত পুরুষরা প্রায়শই তাদের জীবনে নারীর মতামতকে অস্বীকার করেন।

গবেষণায় বলা হয়েছে মহিলাদের মতামত নেওয়াকে যারা অপমানজনক মনে করেন কিংবা বাড়ির মেয়েদের তুচ্ছ হিসাবে দেখিয়ে যে সমস্ত পুরুষ নিজের বীরত্ব প্রকাশ করেন, তাদের এখনই বদলে যাওয়া উচিত।মুদিখানার জিনিস কেনার মতো ছোট বিষয় হোক,  অথবা গাড়ির মতো বড় জিনিস হোক-সব ক্ষেত্রেই স্ত্রী বা জীবনসঙ্গীর মতামত গ্রহণ করা উচিত। অনেকেই ছোট-ছোট সন্তানের সামনে স্ত্রীকে তিরস্কার করেন। অপমান করেন। তাতে নিজের গর্ভজাতদের সামনেই চরম অপমানিত হতে হয়। সন্তানদের কাছেও বার্তা পৌঁছয় বাবা-মা মানে দুটি দল। সেই ভুল ধারণা ভাঙারও সময় এসেছে।

ইউরিক অ্যাসিড বাড়তে দেয় না এই পাঁচটি জিনিস, রাখতে পারেন ডায়েটে  

দাম্পত্য জীবনে সুখী হতে ও প্রেমের জোয়ার আনতে ১০টি গুরুত্বপূর্ণ টিপস

নতুন বছরে এই গাছ বাড়িতে রাখলেই পকেট ভরবে ভুরি ভুরি টাকায়

বাজার কাঁপাচ্ছে নকল আদা, কিভাবে চিনবেন? রইল টিপস!

হাঁসের মাংস খেলে কি আদতে অ্যালার্জি বাড়ে? জানালেন চিকিৎসকরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00