নিজস্ব প্রতিনিধি: ইংরেজি ক্যালেন্ডারে এখন চলছে ডিসেম্বর মাস। আর হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। এরপরই শুরু হবে নতুন বছর। নতুন বছরে জীবন যেন ধনসম্পত্তিতে মোড়া থাকে, এই ভাবনাই চলে প্রত্যেকের মাথায়। এবার জ্যোতিষশাস্ত্রেই মিলবে সমাধান সূত্র।
জ্যোতিষশাস্ত্রে মতে, কিছু গাছ বাড়িতে রাখলেই দূর হবে নেতিবাচক শক্তি। সেই সঙ্গে ধন সম্পত্তিতে ফুলে ফেঁপে উঠবে জীবন। আসুন জেনে নি কোন কোন গাছ বাড়িতে রাখলে সুখশান্তিতে ভরে উঠবে জীবন।
১) তুলসী গাছ :- হিন্দু শাস্ত্র মতে, তুলসী গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাড়িতে তুলসী গাছকে পুজো করা হয়। জ্যোতিষশাস্ত্রে মতে, নতুন বছরে এই গাছ বাড়িতে রাখলে আসবে সুখের জোয়ার। কথিত আছে, ঘরে তুলসী গাছ রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং প্রচুর অর্থলাভ হয়।
২) শামি গাছ :- দ্বিতীয় গাছটি হল শামি গাছ। এই গাছ নতুন বাড়িতে রাখলে প্রচুর সুফল মেলে। জ্যোতিষশাস্ত্রে মতে, এই গাছ বাড়িতে থাকলে সুখশান্তি ও সম্পত্তি লাভ হয়।
৩) মানি প্লান্ট :- তৃতীয় গাছটি হল মানি প্লান্ট। শাস্ত্র মতে, বাড়ির দক্ষিন-পূর্ব কোনে এই গাছ লাগাতে হয়। ঘরে এই গাছ রাখলে মানুষের ভাগ্য বদলে যায় এবং সেই সঙ্গে বাড়ির আর্থিক অবস্থানেরও উন্নতি হয়।
৪) সাদা তারা :- নববর্ষে বাড়িতে সাদা ফুল বা মুকুট ফুলও লাগানো যেতে পারে। শ্বেতার্ককে গনপতির উদ্ভিদ বলে মনে করা হয়। তাই শাস্ত্র মতে, এই গাছ বাড়িতে লাগালে সুখ ও সমৃদ্ধি লাভ হয়।