জলপাইগুড়িতে বিজেপি বিধায়কের গড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কৃষি সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী দিতে পারল না বিজেপি। ময়নাগুড়ি বিধানসভার (Maynaguri Assembly)বিধায়ক কৌশিক রায়ের গড়ে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষি সমবায় সমিতির বোর্ড দখলের পথে শাসক দল তৃণমূল কংগ্রেস। ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার চুুকানিপাড়া কৃষি সমবায় সমিতির নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল শুক্রবার বিকেল চারটা পর্যন্ত। নয় আসন বিশিষ্ট এই সমবায় সমিতির […]

বহরমপুর সংশোধনাগার থেকে উদ্ধার মোবাইল ফোন সহ পালানোর বা আক্রমণের নানা ধরনের হাতিয়ার

নিজস্ব প্রতিনিধি ,বহরমপুর: জেলের ভিতর থেকে উদ্ধার মোবাইল ।শুধু মোবাইল নয়, তল্লাশির সময় পাথর বা ইটের টুকরো, দড়ি, তারের টুকরো, ব্লেড, ধারালো করে রাখা চামচও উদ্ধার হয়। বন্দিরা বহরমপুর সংশোধনাগারে কোন পরিকল্পনা করছে কিনা বড় ধরনের অঘটন ঘটানোর তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। কারণ এই সংশোধনাগারে খাগড়াগড়কান্ডের অপরাধী বন্দি রয়েছেন। আছে আরো একাধিক জঙ্গি।বহরমপুর কেন্দ্রীয় […]

শিলিগুড়ি পুলিশের জালে ধরা পরল ‘স্মার্ট চোর’, রাতে চুরি করা নেশা

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিয়ে বাড়িতে ঢুকে নিমন্ত্রণ খাওয়ার অছিলায় একের পর এক চুরির ঘটনায় চোরকে গ্রেফতার করেছিল শিলিগুড়ি পুলিশ। এবার শিলিগুড়ি পুলিশের জালে ধরা পড়লো ‘স্মার্ট চোর'(Smart Thief)। তার নাম নবনীত কুমার গুপ্তা(Nabanita Kumar Gupta)। বয়স মাত্র ৩২। শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় সে ভাড়া থাকতো। সুট বুট পরিহিত ওই যুবককে দেখলে যে কেউ মনে করত […]

নানা পটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্তের MeToo অভিযোগ খারিজ মুম্বই আদালতের

নিজস্ব প্রতিনিধি মুম্বই: বলিউড নায়িকা তনুশ্রী দত্তকে শারীরিক হেনস্থার মামলায় স্বস্তি পেলেন দাপুটে অভিনেতা নানা পটেকর। শুক্রবার (৭ মার্চ) আন্ধেরির রেলওয়ে আদালতের বিচারক এনভি বনশল ওই মামলা খারিজ করে দিয়ে বলেছেন, ‘অভিযোগ জানানোর জন্য আইনে যে সময়সীমা বরাদ্দ করা হয়েছে, তা অতিক্রান্ত হওয়ায় অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে অভিনেত্রী তনুশ্রী দত্তের অভিযোগ গ্রহণ করা সম্বব নয়।’ […]

হাজরা থেকে বন দফতরের অভিযানে উদ্ধার চারটি হাতির দাঁত, ধৃত ৪ পাচারকারী

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে ভিন রাজ্যের চার পাচারকারীকে গ্রেফতার করল বন বিভাগের অপরাধ দমন শাখার অফিসাররা। ধৃতদের থেকে চারটি হাতির দাঁত উদ্ধার হয়। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো(Wild Life Control Beauro) ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল- এর যৌথ উদ্যাগে ভিন রাজ্য থেকে কলকাতা হয়ে হাতির দাঁত পাচারের সময় উদ্ধার হয়। ধৃতরা ঝাড়খন্ড […]

পরকীয়ার করুণ পরিণতি! বিষ খেয়ে আত্মহত্যা জামাইবাবুর, আশঙ্কাজনজক শ্যালিকা

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: স্ত্রীর অগোচরেই শ্যালিকার সঙ্গে  বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন জামাইবাবু। ওই ঘটনার কথা জানাজানি হতেই শুরু হয় পারিবারিক অশান্তি। পরিজনদের কাছে ধরা পড়ে যাওয়ায় বিষ খেয়ে একই সঙ্গে আত্মবলিদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জামাইবাবু ও শ্যালিকা। বিষ পানে জামাইবাবুর মৃত্যু হলেও প্রাণে বেঁচে গিয়েছেন শ্যালিকা। যদিও তার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে হাওড়ার […]

সর্বাধিক উইকেট শিকারি হওয়ার দৌড়ে শামি ছাড়া আর কারা, জানেন?

নিজস্ব প্রতিনিধি, দুবাই: শুরু হয়েছে কাউন্টডাউন। আগামী রবিবার (৯ মার্চ) দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা লড়াইয়ে মাঠে নামছে ভারত ও নিউজিল্যান্ড। দলগতভাবে যেমন লড়াই চলবে, তেমনই ব্যক্তিগতভাবেও একে অন্যকে ছাপিয়ে যাওয়ার লড়াইয়ে নামছে রোহিত শর্মা ও মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন ব্রিগেড। প্রতিযোগিতার সর্বোচ্চ রানকারী ব্যাটার হওয়ার লড়াইয়ে যেমন বিরাট কোহলির সঙ্গে রাচিন রবীন্দ্রের দ্বৈরথ হবে […]

মহাকুম্ভের ভিড়ে হাত সাফাই, এক চোরের কাছ থেকেই উদ্ধার ৬০ লক্ষ টাকার মোবাইল

নিজস্ব প্রতিনিধি, লখনউ: কথায় বলে, ‘কারও পৌষ মাস তো কারও সর্বনাশ।’ মহাকুম্ভে পাপ ধুতে এসে অনেক পুণ্যার্থীর সর্বনাশ হয়েছে। নামী মোবাইল-সহ দামী জিনিসপত্র খুঁইয়েছেন। আর চোর বাবাজিরা ভিড়ের ফায়দা উঠিয়ে চোখের নিমিষে হাত সাফাইয়ের কাজটা সূক্ষ্মভাবে সেরে নিয়েছেন। মহাকুম্ভের মতো মহাযজ্ঞ চোর বাবাজিদের জন্য কতটা পোয়াবারো ছিল, তার প্রমাণ মিলেছে। বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনে ৯০টি মূল্যবান […]

খিচুড়ি খাওয়ার সময় জল ভেবে পেট্রোল খেয়ে মৃত্যু হল ৯ মাসের শিশু কন্যার

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: জল ভেবে পেট্রোল খেয়ে নেওয়ায় নয় মাসের শিশু কন্যার মৃত্যু হল হাসপাতালে।বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন নয় মাসের ওই শিশু কন্যার মৃত্যু হল শুক্রবার। জল ভেবে পেট্রোল(Petrol) খেয়ে নেওয়ায় এই ঘটনাটি ঘটে মারগ্রাম থানার রামপুরহাটের লাগড়াডাঙ্গা গ্রামে ।ভুলবশত বোতলে থাকা পেট্রোলকে জল ভেবে খাওয়ানোয় মৃত্যু হয় । শুক্রবার বর্ধমান মেডিকেল কলেজ […]

১৩ মার্চ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় এলাকায় কোন মিটিং – মিছিল নয় ,নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয় এলাকায় কোন কর্মসূচি কোন রাজনৈতিক দল আগামী ১৩ মার্চ পর্যন্ত করতে পারবেন না। শুক্রবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নিষেধাজ্ঞা জারি করেছেন। একই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Subhendu Adhikari) মিছিল প্রিন্স আনোয়ার শাহ রোডের নবীনা সিনেমা হলে সামনে থেকে শুরু করে যাদবপুর থানার ১০০ গজ বা ৩০০ ফুট দূরত্বে শেষ […]

দিদির বাড়ি বেড়াতে এসে গণধর্ষণের শিকার ৮ বছরের শিশু, আটক নরপিশাচ জামাইবাবু

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দিদির বাড়িতে বেড়াতে এসে জামাইবাবু ও তার বাবার গণধর্ষণের শিকার হল আট বছরের এক শিশু। অচেতন অবস্থায় উদ্ধার করে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও শিশুটির জ্ঞান ফেরেনি। চিকি‍ৎসকরা জানিয়েছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে একরত্তি শিশুটি। লাইফ সাপোর্টে রাখতে হতে পারে। মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানিয়েছেন,  নির্যাতিতা […]

হবিবপুরে ভোটার লিস্টে মিলল ভুতুড়েদের তালিকা, নির্বাচনে তাদের নামে পড়ছে ভোটও

নিজস্ব প্রতিনিধি,মালদা: এপিকে অশরীর নাম। ওরা নেই ,তবুও আছেন। একজন দুজন নয় বহু। তাঁরা মৃত। তবুও তাঁদের নাম জ্বল জ্বল করছে ভোটার তালিকায়। বিভিন্ন নির্বাচনে ভোটও পড়েছে তাঁদের নামে। গোটা গ্রাম জুড়ে অসংখ্য ভূত। সেই গ্রামের একটি বুথেই খোঁজ মেলে পাঁচ ভূতের। কিন্তু সকলেই ভোটার তালিকায় স্বমহিমায় অবস্থান করছেন। মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের কেন্দুয়া গ্রামের(Kendua […]

প্রয়াত বৈজয়ন্তীমালা! মায়ের মৃত্যুর খবর রটতেই চটে লাল কিংবদন্তি অভিনেত্রীর ছেলে

কিংবদন্তি ভরতনাট্যম আইকন “একদম সুস্থ আছেন”। পাশাপাশি ভক্তদের মিথ্যা খবর ছড়াতে নিষেধ করেছেন। দয়া করে সংবাদের উৎস যাচাই করার পরামর্শ দিয়েছেন তিনি।

মহড়া চলাকালীন হরিয়ানায় ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান, প্রাণে রক্ষা পাইলটের

নিজস্ব প্রতিনিধি, আম্বালা: ফের ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। আজ শুক্রবার (৭ মার্চ) হরিয়ানার আম্বালায় মহড়া চলাকালীন একটি জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়ে। বিকট শব্দ করে মাটিতে আছড়ে পড়ার পরেই টুকরো-টুকরো হয়ে যায় যুদ্ধবিমানটি। তবে স্বস্তির বিষয় হল, এদিনের  দুর্ঘটনায় কারও প্রাণহানি হয়নি। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি মাটিতে ভেঙে পড়ার আগেই সুরক্ষিতভাবে বিমান […]

মধ্যমগ্রামে পরিকল্পনা মাফিক সুমিতা ঘোষকে খুন, তদন্তে উদ্ধার ট্রেনের টিকিট

নিজস্ব প্রতিনিধি,মধ্যমগ্রাম: উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে খুনের ঘটনায় আরো চাঞ্চল্যকর তথ্য এলো পুলিশের হাতে। সম্পূর্ণ প্ল্যান মাফিক খুন করা হয়েছে সুমিতা ঘোষকে। সোমবার সুমিতা ঘোষের অসম চলে যাওয়ার কথা ছিল। সেই ট্রেনের টিকিটের হদিশ পুলিশ পেয়েছে। তার আগে রবিবার সন্ধ্যায় খুন করা হয় তাঁকে। ফলে সোমবার দিন পার করে ফেলতে পারলে সুমিতা ঘোষের মৃত্যুর […]

সব সময়ে কেন মহিলাদের কথা শোনা উচিত পুরুষদের! নয়া গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিনিধি: মুখে অর্ধেক আকাশের বড়-বড় বুলি আওড়ালেও বাড়ির মহিলাদের এখনও অবজ্ঞা আর খানিকটা তাচ্ছ্বিল্যই করে থাকেন পুরুষরা। অর্থা‍ৎ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও পুরুষতান্ত্রিকতা থেকে মুক্ত হতে পারেনি সমাজ। অথচ নয়া গবেষণা বলছে, পুরুষদের সর্বদাই মেয়েদের কথা শোনা উচিত। কেননা, মেয়েদের কাছ থেকে পরামর্শ নিলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়। চুটকিতেই সমস্যার সমাধান হয় এবং সেই […]

নামী বিস্কুট প্রস্তুতকারী সংস্থা ‘Parle G’-র মুম্বইয়ের কারখানায় আয়কর হানা

এবার আয়কর বিভাগ হানা দিল বিখ্যাত বিস্কুট সংস্থা ‘Parle G’-এর মুম্বইয়ের ভিলে পার্লেতে অবস্থিত পার্লে জি বিস্কুটের কারখানায়।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীল জামিন পেলেন ,কিন্তু থাকতে হবে জেলে

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন এবার অয়ন শীল। এক লক্ষ টাকা বন্ড এবং কয়েকটি শর্ত আরোপ করে অয়নের জামিন মঞ্জুর করেছেন বিচারক।কিন্তু এখনই তিনি জেল থেকে ছাড়া পাবেন না। পুরো নিয়োগ দুর্নীতি মামলার জন্য যেহেতু তিনি বিচারাধীন বন্দি তাই তাকে থাকতে হবে সংশোধনাগারে। এর আগে ইডির(ED) মামলা থেকেও জামিন পেয়েছেন অয়ন শীল। […]

বিচারপতির সঙ্গে তীব্র বাদানুবাদ কল্যাণের,এজলাস বয়কটের ঘোষণা প্রবীণ আইনজীবীর

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপর হামলার ঘটনায় মামলা চলছে হাইকোর্টে। সেখানেই বিতর্ক এমন পর্যায়ে পৌছোল যে প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দোপাধ্যায় ঘোষণা করলেন তিনি আর বিচারপতির এজলাসে আর কোনদিন মামলা লড়তে আসবেন না।গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে ব্রাত্য বসুর উপস্থিতিতে যে তুমুল উত্তেজনা ছড়ায় তার জন্য পুলিশের ব্যর্থতাই খুঁজে পেয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।কিন্তু […]

ব্যস্ত হাওড়া স্টেশন থেকে সাড়ে তিন বছরের শিশু অপহরণ, ব্যাপক চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া স্টেশন থেকে এক সাড়ে তিন বছরের শিশু অপহরণ। ঘটনার তদন্তে হাওড়া রেল পুলিশ।পুলিশ সূত্রের খবর, গত বুধবারে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে হুগলির এক মা তার দুই শিশু কন্যাকে নিয়ে হাওড়া স্টেশনে ভেতরে বসেছিলেন। দুই শিশু কন্যার মধ্যে একজনের বয়স ৭ এবং অন্যজনের বয়স সাড়ে তিন বছর। জানা গেছে, ওই মহিলা দক্ষিণ […]

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]