Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাজার কাঁপাচ্ছে নকল আদা, কিভাবে চিনবেন? রইল টিপস!

Share:

নিজস্ব প্রতিনিধি: রান্নাঘরে সারা বছরই থাকে আদার ব্যাটিং। তা রান্নার উপকরণ হিসেবে ব্যবহৃত হোক বা চা-য়ে আদার ওপর ভরসা রাখেন সবাই। বিশেষ করে শীতকালে মসলা চায়ের ক্ষেত্রে আদার প্রয়োজনীয়তা বহুগুন বেড়ে যায়। তাই শীতের শুরুতেই বাজার কাঁপাচ্ছে আদা, তবে তা পুরোটাই নকল। 

স্বাস্থ্য ক্ষেত্রে আদার উপকারিতার মধ্যে এটি হজমশক্তির উন্নতি ঘটায়, সর্দি-কাশির জন্য উপকারী, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে এবং ক্যান্সার প্রতিরোধে সহায়ক হতে পারে। আদার এই উপকারিতাগুলো তখনই পাওয়া যাবে যখন আপনি আসল আদা খাচ্ছেন। কিন্তু বাজার থেকে কিনে নকল আদা খেলে ক্ষতি হতে পারে স্বাস্থ্যের। 

চাহিদা ও সরবরাহ বাড়াতে থাকায় বাজারে নকল আদা ক্রমশ বেড়ে চলেছে। পুষ্টিবিদদের মতে, নকল আদার সঙ্গে যোগ করা রাসায়নিক পদার্থ, যেমন সালফার, ব্লিচিং এজেন্ট বা কৃত্রিম রং, শরীরে বিষাক্ততা সৃষ্টি করতে পারে। এগুলি লিভার, কিডনি এবং অন্ত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 

তবে এই আদা চেনার বিষয় কিছু টিপস রয়েছে। সেই গুলি মেনে চললে সহজেই চেনা যায় এই নকল আদাকে। যখনই আপনি সবজির দোকান থেকে আদা কিনবেন, একটি টুকরো নিন এবং গন্ধ নিন। আসল আদার গন্ধ সবসময় খুব ঝাঁঝালো এবং শক্তিশালী হয়, যেখানে নকল আদার কোন গন্ধ নেই। অনেক জায়গায় পাহাড়ের শিকড় আদা হিসেবে বিক্রি হয়। আসল আদা শনাক্ত করার আরেকটি উপায় হল যদি নখে আদার খোসা সহজে উঠে যায় এবং আঙুলে একটি তীব্র গন্ধ থাকে, তাহলে তা আসল। খোসা শক্ত হলে কিনবেন না, এটা নকল। পরিষ্কার এবং চকচকে আদা কিনবেন না। অনেক সময়, আদা ডিটারজেন্ট এবং অ্যাসিড দিয়ে ধুয়ে ফেলা হয় এবং অবশিষ্ট রাসায়নিকগুলি এটিকে চকচকে করে তোলে।

খাদ্যতালিকায় রাখুন এই ছোট মাছগুলি, উপকার পাবেন একাধিক

ক্যান্সার প্রতিরোধে ৩০ মিনিট শরীর চর্চা, বিপদ থাকবে দূরে

খাবার পরেই চা খাওয়ার অভ্যাস? ডেকে আনছেন চরম বিপদ

৭ ধরনের খাবার খেলে ৭০ বছর বয়সেও শরীরে থাকবে তারুণ্যের জেল্লা

মাইগ্রেনের অসহ্য যন্ত্রণায় কাবু? ঘরে তৈরি করে নিন অব্যর্থ বাম

হাড়ের অসহ্য যন্ত্রনায় কাবু? ক্যান্সারের লক্ষণ নয়তো? আগে থেকে সাবধান হোন

খালিপেটে কারিপাতা খেলে কী উপকার মেলে?

কম খরচেই বাড়িতেই বানিয়ে নিতে পারেন কোল্ড কফি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00