নিজস্ব প্রতিনিধি : নিজের পায়ে দাঁড়িয়ে বাড়ি কেনার অনুভূতি কথায় প্রকাশ করা যাবে না। এটা একটা আলাদা অনুভূতি। প্রত্যেকেরই স্বপ্ন থাকে শখের বাড়ি কিনতে গিয়ে যেন কোন ত্রুটি না থাকে। শখের ফ্ল্যাটে সব কিছু হওয়া চাই একদম পারফেক্ট। তবে আপনি কী জানেন বাড়ি কেনার পর ঠিকমত বাস্তু নিয়ম না মানলে সমস্যা পিছু নিতে পারে আপনার। ফ্ল্যাট কেনার আগে যেমন লোকেশন যাচাই করেন, তেমনই বাস্তু মেনে ফ্ল্যাট তৈরি করা উচিত। এতে ভাল একটা পরিবেশ তৈরি হয়। পাশাপাশি আপনার জীবনে সুখ ও শান্তির অভাব হবে না। তবে জেনে নিন ফ্ল্যাট তৈরি করা ও সাজানোর ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখবেন ?
উত্তর-পূর্ব দিক খোলামেলা : যখন ফ্ল্যাট কিনছেন তখন দেখে নিন যে উত্তর-পূর্ব দিক খোলা আছে কি না।বাসস্থানের উত্তর-পূর্ব দিক দিয়ে আলো-বাতাস প্রবেশ করা ভীষণ জরুরি। মনে করা হয় এতে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে। তবে ফ্ল্যাট বা বাড়ির এই অংশে বারান্দা বা জানলা থাকলেও হবে। এতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে বাধা দেয় বলে মনে করা হয়।
আয়না : বাড়ির দেওয়ালে আয়না রাখা উচিত। ভুলেও শোওয়ার ঘরে আয়না রাখবেন না। পাশাপাশি প্রবেশদ্বার বা ঘরে প্রবেশের দরজার বিপরীত দিকেও আয়না না রাখাই ভাল।
বিছানা : সব সময় ফ্ল্যাটের দক্ষিণ-পশ্চিম কোণে হওয়া উচিত।বিছানা দক্ষিণ বা পশ্চিম দেওয়ালের দিকে স্থাপন করবেন। এতে ঘরের মধ্যে ইতিবাচক শক্তি বজায় থাকবে।
বাথরুম : বাস্তু শাস্ত্রে মনে করা হয়, বাথরুম, টয়লেটের মাধ্যমে ঘরের ভিতর নেতিবাচক শক্তি প্রবেশ করে, তাই বাথরুম সবসময় ফ্ল্যাটের দক্ষিণ বা পশ্চিম দিকে করা উচিত।
ঘর সাজানো : বাড়িতে ঘর সাজানোর জন্য বুদ্ধ মূর্তি, উইন্ড চার্ম, ময়ূরের পালক, পেঁচার মূর্তি, কচ্ছপ মূর্তি, গোমতী চক্র গাছ ইত্যাদি ব্যবহার করতে পারেন। এতে বাড়ির ভেতরে ইতিবাচক শক্তি বজায় থাকে বলে মনে করা হয়।
আরও পড়ুন : আপনার বাড়িতে বাস্তু দোষ আছে কিনা নিজেই পরীক্ষা করুন