Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অগস্টের প্রথম সপ্তাহে লটারি জিততে পারেন কোন রাশির জাতকরা?

Share:

নিজস্ব প্রতিনিধি : ভাগ্য পরিবর্তনশীল। প্রতিনিয়ত সে বদলে চলেছে। জন্ম ছকে থাকা গ্রহ নক্ষত্রের অবস্থান বুঝে ভাগ্য চলে। তাই গুরুত্বপূর্ণ কোন কাজ করার আগে জেনে নেওয়া উচিত ভাগ্য আপনার সঙ্গ দেবে কিনা। লটারি কাটতে অনেকেই পছন্দ করে থাকেন। ভাগ্যে লটারি লেগে গেলে আনন্দের সীমা থাকে না। কিন্তু আর্থিক দিক থেকে ক্ষতি হওয়ার আশঙ্কা অনেক সময় দেখা দেয়। তাই লটারি কাটার ক্ষেত্রে আগে থেকেই যাচাই করে নেওয়া উচিত ভাগ্যে কি রয়েছে। অগস্টের প্রথম সপ্তাহে বেশ কয়েকটি রাশির লটারি প্রাপ্তি রয়েছে। আসুন জেনে নেওয়া যাক কাদের ভাগ্যে কী আছে?

মেষ: চলতি মাসের প্রথম সপ্তাহে মেষ রাশির জাতক-জাতিকারা লটারি কাটতে চাইলে চিন্তা ভাবনা করে এগোতে হবে। প্রাপ্তি চোখ নেই সে কথা নয়, তবে খুব বড় অঙ্কের লটারি কাটা বুদ্ধিমানের কাজ হবেনা।

বৃষ: বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসের প্রথম সপ্তাহে যেকোনো দিন লটারি কাটায় প্রাপ্তিযোগ রয়েছে। তাদের ক্ষেত্রে দুর্দান্ত প্রাপ্তি রয়েছে।

মিথুন: মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক এই সপ্তাহ অত্যন্ত ভাল। ভাগ্য যাচাই করে দেখতে চাইলে এই সপ্তাহে লটারি কেটে দেখতে পারেন।

কর্কট: বিপদ থেকে বাঁচতে চাইলে চলতি সপ্তাহে লটারি থেকে দূরে থাকতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। এবার তাদের ভাগ্য সঙ্গ নাও দিতে পারে। খুব ইচ্ছে হলে খুব কম মানুষের লটারি কাটতে পারেন। কিন্তু লটারি কাটা থেকে নিজেকে বিরত রাখাই বুদ্ধিমানের কাজ হবে।

সিংহ: সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চলতি সপ্তাহ মোটামুটি থাকবে। লটারির দিক থেকে চেষ্টা করে দেখতে পারেন। তবে বেশি বড় লটারি না কাটাই উচিত। কারণ এর থেকে সুবিধা নাও হতে পারে।

কন্যা: চলতি মাসের প্রথম সপ্তাহে কন্যারাশির জাতক জাতিকার লটারির টিকিট কাটতে পারেন। তাদের ভাল আর্থিক রয়েছে। ভাগ্য বদলানোর বড় সম্ভাবনা রয়েছে লটারির মাধ্যমে।

তুলা: তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে লটারি কাটা একদম অনুকূল নয়। লটারি কাটা থেকে দূরে থাকতে পারলেই অত্যন্ত ভাল।

বৃশ্চিক: চলতি মাসের সপ্তাহের প্রথম দিকে লটারির দিক থেকে অনুকূল অবস্থা দেখা যাচ্ছে। তবে শেষ ভাগে লটারি না কাটাই উচিত।

ধনু: ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ লটারি কাটার ক্ষেত্রে অত্যন্ত ভাল। এই সুযোগ হাতছাড়া না করাই উচিত।

মকর: সপ্তাহের প্রথম দিকে মকররাশি উন্নতির যোগ রয়েছে। ভাগ্য যাচাই করতে চাইলে লটারি কেটে দেখতে পারেন।

কুম্ভ: কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শেষ ভাগে একবার লটারি কেটে দেখা যেতে পারে। বাকি সময়টা লটারি কাটা থেকে বিরত থাকা উচিত।

মীন: এই সপ্তাহে মীনরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব বেশি বড় অঙ্কের লটারি না কাটাই ভাল। ভাগ্য সঙ্গ না দেওয়ার সম্ভাবনা প্রবল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00