নিজস্ব প্রতিনিধি: বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের দেয়ালে আঁকা বা টাঙানো ছবি কেবল দৃশ্য সৌন্দর্যই ঘটায় না, গৃহে ইতিবাচক আভাও ছড়িয়ে দেয়। সঠিক চিত্রকর্ম নির্বাচন করে আমরা ঘর থেকে বাস্তু ত্রুটি দূর করতে পারি। তাই ঘরে কিছু বিশেষ ধরনের ছবি রাখলে বিশেষভাবে তা লাভদায়ক হয়। আসুন জেনে নেওয়া যাক এই চিত্রকর্মগুলি সম্পর্কে।
ছুটন্ত ঘোড়া
৭টি ছুটন্ত ঘোড়ার ছবি ঘরে রাখলে ইতিবাচক শক্তির বাস হয়। ছুটন্ত ঘোড়ার ছবি সবসময় ঘরের পূর্ব দিকে রাখা উচিত।
উচ্ছ্বল জলপ্রপাত
ঘরের দেয়ালে জলপ্রপাতের ছবি রাখলে বাস্তু দোষ দূর হয়। পাশাপাশি ধন-সম্পদও আসে। যে সব বাড়িতে এই ধরনের ছবি টাঙানো থাকে, সেখানে কখনও টাকার অভাব হয় না। জলপ্রপাতের ছবি সবসময় বাড়ির উত্তর-পূর্ব দিকে টাঙানো উচিত।
শান্তির প্রতীক বুদ্ধ
ঘরে আধ্যাত্মিকতা বৃদ্ধির জন্য, গৌতম বুদ্ধের একটি ছবি টাঙানো উচিত। ঘরে এমন চিত্র স্থাপন শান্তি ও প্রশান্তির পরিবেশ নিয়ে আসে। গৌতম বুদ্ধের ছবি সর্বদা বাড়ির পূর্ব বা উত্তর-পূর্ব দিকে রাখুন।
প্রস্ফূটিত পদ্ম
ঘরে পদ্ম ফুলের ছবি রাখলে কখনওই সম্পদ ও সমৃদ্ধিতে বাধা আসে না। যদি আপনি কারও ঋণ পরিশোধ করতে অক্ষম হন, তাহলে এই ছবি ঘরে রাখলে ধীরে ধীরে ঋণ থেকে মুক্তি পাবেন। পদ্ম ফুলের ছবি সবসময় বাড়ির পূর্ব বা উত্তর দিকে লাগাতে হবে।
নৃত্যরত ময়ূর
নৃত্যরত ময়ূরের ছবি টাঙানো খুব্ব ভাল। যেসব বাড়িতে এই ধরনের ছবি লাগানো হয়, সেখানে কোনও নেতিবাচক শক্তি প্রবেশ করে না। বাড়ির দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিকে নৃত্যরত ময়ূরের ছবি লাগান।
নির্ভীক পাহাড়
বাড়ির দেয়ালে পাহাড়ের ছবি লাগানোও শুভ বলে মনে করা হয়। পাহাড়ের ছবি স্থিতিশীলতা এবং নির্ভীকতার প্রতীক। এই ধরনের ছবি সবসময় বাড়ির উত্তর-পূর্ব দিকে লাগানো উচিত।