Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Lord Shiva: শিবলিঙ্গ আসলে কি ? কেন শিবলিঙ্গের পূজা করা হয় ?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : দেবাদিদেব মহাদেব হলেন আদি দেবতা। তিনি সমগ্র দেব-দেবীদের দেবতা। তিনি পরমেশ্বর, বিশ্বের কল্যাণকর্তা। তিনিই  বিশ্বের রক্ষাকর্তা। তবে, তাঁর মূর্তি পুজো না করে শিবলিঙ্গ পুজো করার প্রচলন কোথা থেকে এসেছে ? এর নেপথ্যে কি এমন কাহিনী রয়েছে?

‘লিঙ্গ’ শব্দের অর্থ জননেন্দ্রিয়। তবে সংস্কৃতে বলা হয়েছে, “লয়ং যাতি ইতি লিঙ্গম্”- অর্থাৎ যাঁর মধ্যে সমস্ত কিছু লয় প্রাপ্ত হয়, তাই হল লিঙ্গ। এই লিঙ্গ শব্দটির উৎপত্তি সৎস্কৃত “লিঙ্গম্” শব্দ থেকেই, যার অর্থ প্রতীক বা চিহ্ন। তাই সেই দিক থেকে “শিবলিঙ্গ” শব্দের অর্থ হল শিবের প্রতীক। তাই সনাতনী হিন্দু ধর্মে ধ্যনমগ্ন শিবকেই শিবলিঙ্গের প্রতীক হিসেবে গণ্য় করা হয়। প্রাচীন প্রথা অনুযায়ী হিন্দু মন্দিরগুলিতেও শিবলিঙ্গেই পুজো করা হয়। এই শিবলিঙ্গের মাথায় জল ঢেলে পুণ্য়লাভ করেন ভক্তরা। জানা যায়, এই শিবলিঙ্গের মধ্যেই সময়-কাল-লয় বিদ্যমান।

সাধারণত শিবলিঙ্গের উপর তিনটি সাদা দাগ দেখা যায়, যা দেবাদিদেবের কপালে থাকে, একে “ত্রিপুণ্ড্র” বলা হয়। সবচেয়ে নিচের দিকে থাকা  অংশকে বলে ব্রহ্ম পিঠ, যা হল সৃষ্টির প্রতীক। মাঝখানের অংশটি হল বিষ্ণু পিঠ, এটি হল স্থিতি ও সবার উপরের অংশকে বলা হয় শিব পিঠ। এই শিবপিঠেই মহা শিবলিঙ্গ বর্তমান, যা ধ্বংস বা প্রলয়ের প্রতীক। আর এই মহা শিবলিঙ্গকে চারপাশ দিয়ে বেষ্টন করে থাকেন মাতৃ যোনি। কথিত আছে, এই মহাযোনিই শান্ত করেছিল শিবলিঙ্গকে। এর নেপথ্যে আছে বেশ কিছু পৌরাণিক কাহিনী। তবে শিবপুরাণে বর্ণিত কাহিনীটিই অধিক স্বীকৃত।

শিবপুরাণে বর্ণিত কাহিনী অনুসারে, একদা দারুবনে ঋষিরা বসবাস করতেন। একদিন শিব ঋষিদের পরীক্ষা করার জন্য গায়ে ছাই-ভস্ম মেখে নগ্ন হয়ে বনের মধ্যে প্রবেশ করেন এবং বিকৃত মনোবৃত্তি নিয়ে হাতে নিজের লিঙ্গ ধরে থাকেন। সেখানে উপস্থিত কোনও-কোনও  ঋষিপত্নী ব্যাকুল হয়ে শিবের সামনে উপস্থিত হন। কেউ কেউ শিবের রূপে মোহিত হয়ে হাত ধরে তাকে জড়িয়ে ধরেন। ঋষিরা এসব দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শিবকে অভিশাপ দেন,  “তোমার লিঙ্গ ভূতলে পতিত হোক।” অভিশাপ মাত্রই মহাদেবের লিঙ্গ মাটিতে খসে পড়ে যায়। ওই লিঙ্গ প্রকাণ্ড আকার ধারণ করে সব কিছু দগ্ধ করতে থাকে। স্বর্গ-মর্ত-পাতালকে একত্রে বিদ্ধ করে তুলকালাম কাণ্ড বাধিয়ে দেয় মহাদেবের লিঙ্গ।

এই পরিস্থিতিতে ঋষিরা আতঙ্কিত হন। নিরূপায় হয়ে তারা ব্রহ্মার শরণ নেন। ব্রহ্মা জানান যে, লিঙ্গ স্থির না হলে ত্রি-জগতের কোথাও কিছু শুভ হবে না। লিঙ্গ এই পৃথিবী ধ্বংস করে দেবে। এরপর ব্রহ্মা, বিষ্ণু, দেবদেবী ও ঋষিগণদের আরাধনায় মাতা পার্বতী আবির্ভূতা হয়ে তাঁর  যোনিতে মহাদেবের লিঙ্গকে ধারণ করেন। মাতৃ যোনিতে লিঙ্গ স্থাপিত হয়ে শান্ত হয়।

শিবলিঙ্গ হল মহাদেবের আদি-অন্তহীন সত্ত্বার প্রতীক। দেবাদিদেব মহাদেবের একটি নাম পঞ্চানন। অর্থাৎ তাঁর পাঁচটি মুখ। শিবের এই পাঁচটি মুখ আসলে পাঁচটি উপাদান। যেগুলি হল : পৃথিবী, জল, আগুন, বায়ু এবং আকাশ। যোগশাস্ত্রে লাল, হলুদ, সাদা, গাঢ় ও কালো এই পাঁচটি রংকে উপাদানের রং হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রাচীন শাস্ত্র মতে জানা যায় যে, সম্পূর্ণ শিবলিঙ্গের আকৃতি উপবৃত্তাকার। এই আকৃতি আসলে মহাবিশ্বকে প্রতিনিধিত্ব করে। এই শিবলিঙ্গই একাধারে সৃষ্টি ও ধ্বংসের নির্দেশ করে। মহাবিশ্বে যেমন পরমাণুমণ্ডল আছে, ঠিক তেমনিই আবার শিবলিঙ্গেও আছে। শিবলিঙ্গের লম্বাকৃতি অংশের তিনটি দাগ আসলে পরমাণুর উপাদান। অর্থাৎ ত্রিপুণ্ড্র বিশ্বব্রহ্মাণ্ডের গঠনের একটি প্রতীক, যা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনকে প্রতিনিধিত্ব করে। প্রাচীন বৈদিক হিন্দু শাস্ত্রানুসারে এই শিবলিঙ্গই হল বিশ্বব্রহ্মাণ্ডের পরমেশ্বরের প্রতীক।

বলা হয়ে থাকে, এই শিবলিঙ্গই হল শিবের প্রতীকী মাথা। এই শিবলিঙ্গই জগতে শান্তির প্রতীক। শাস্ত্র মতে, শিবলিঙ্গের পুজো করা মানেই দেবাদিদেব মহাদেবের পুজো করা। ধ্যানমগ্ন মহাদেবকে এই শিবলিঙ্গের মাধ্যমেই প্রকাশ করা হয়। মনে করা হয়, এই শিবলিঙ্গেই মহেশ্বর শিব আত্মধ্যানের স্বরূপে লীন থাকেন এবং তাঁর সকল ভক্তদের আত্মনিমগ্ন তথা ধ্যানমগ্ন হতে উপদেশ দেন।

কৈলাস পর্বত তুলতে গিয়ে কী দশা হয়েছিল রাবণের ? জেনে নিন অজানা কাহিনি

কেন কেতকীকে অভিশাপ দিয়েছিলেন দেবাদিদেব মহেশ্বর?

কী ভাবে সৃষ্টি হয়েছিল মহাদেবের প্রধান অস্ত্র ত্রিশূলের?  

জীবনে সমৃদ্ধি আনতে চান? গোপনে দান করুন এই জিনিসগুলো

প্রত্যেক দেব দেবীর রয়েছে পৃথক দিক, জেনে নিন আপনিও

শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ নিয়মিত খাচ্ছেন, কী হতে পারে জানেন?

প্রলয়ের বার্তা শুনে পিনাক নিক্ষেপ করেছিলেন দেবাদিদেব, জেনে নিন মারণাস্ত্রের পৌরাণিক কাহিনি 

জানেন কী এই মন্দিরের গর্ভগৃহে একই সঙ্গে বিরাজমান মা কালী ও শিব

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00