নববর্ষের দুপুরে পান্তা-ইলিশে ভুরিভোজ সারলেন চার দেওয়ালের মধ্যে বন্দিরা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতীক্ষার অবসান। সোমবার থেকেই শুরু হল নতুন বাংলা বছর।  নতুন বছর মানেই বিশেষ খাওয়া আর ঘুরে বেরানো। বাংলার এপার-ওপার দুপারের মানুষই মেতে উঠবেন আনন্দে। বাংলা নববর্ষ উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় জেলে প্রায় পাঁচ হাজার বন্দির জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। নববর্ষ উপলক্ষ্যে এদিন তাদের পাতে পড়েছে পান্তা-ইলিশ।

বাংলা বর্ষবরণের আনন্দের ভাগিদার হয়েছেন জেলবন্দিরাও। পান্তা-ইলিশে সকাল শুরুর পর দিনভর তাদের জন্য রাখা হয়েছে নানা আয়োজন। জেলবন্দি প্রায় ৫ হাজার বন্দির জন্য ২৫০ কেজি ইলিশ মাছের ব্যবস্থা করা হয়েছে। কারা অধিদপ্তরের নির্দেশে নববর্ষের প্রথমদিন সোমবার বন্দিদের জন্য বাঙালির ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়েছে। জেল সূত্রে জানা গেছে, শুধু সকালের খাবারেই যে বিশেষত্ব রয়েছে তা নয়, দুপুরের খাবারেও বিশেষ আয়োজন করা হয়েছে। এদিন দুপুরে বন্দিদের খেতে দেওয়া হয়েছে পোলাও, মুরগির মাংস, ডাল, পান-সুপারি ও মিষ্টি।

খাওয়ারের পাশাপাশি জেলবন্দিদের বিনোদনের দিকেও নজর রেখেছে কারা দফতর। জানা গিয়েছে, বন্দিদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন জেলবন্দি শিল্পীরা। তাঁরা নিজেদের মত করে অনুষ্ঠানের মারফৎ জেলবন্দিদের আনন্দ দিয়েছেন। এদের পাশাপাশি বাইরে থেকেও সঙ্গীতশিল্পী আনা হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল জেল দফতর থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন জেলে যারা বন্দি রয়েছেন, তাদের জন্য বাংলা নববর্ষে বিশেষ ব্যবস্থা করতে হবে। জেলের মধ্যেও নতুন বছরকে উদযাপন করতে হবে। জেল দফতরের  প্রত্যেক বিভাগের যারা দেখাশওনা করে, তাঁদের বলা হয়েছে,  নববর্ষ উদযাপন উপলক্ষে বন্দিদের জন্য উন্নতমানের খাবার দিতে হবে। সকালের মেন্যুতে ইলিশ মাছ সহ, দুপুরে পোলাও, মুরগির মাংস, ডাল, পান-সুপারি, মিষ্টি পরিবেশন করতে হবে। সেই মতো জেলবন্দিদের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে।

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

অবৈতনিক প্রাথমিক স্কুলে পুড়ুয়াদের পাতে ইলিশ, ভাপা-ভাজায় পেটপুজো খুদেদের

বর্ষায় ইলিশের ভিন্ন ২ রেসিপি, এভাবে বানালে হাত চাটবেন

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]