Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে বন্দি থাকা পাকিস্তানিদের ফেরত পাঠানোর দাবি জানিয়েছে ঢাকা। কিন্তু এই প্রসঙ্গে কোনও কথা বললেন না পাক বিদেশমন্ত্রী ইসহাক দার। মুক্তিযুদ্ধের একাধিক ইস্যুতে এক মত নয় বাংলাদেশ ও পাকিস্তান।এমনটাই জানিয়েছেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেছেন, ৫৪ বছরের সমস্যা একদিনের বৈঠকে সমাধান হবে না।  পরস্পরের কাছে নিজেদের অবস্থান তুলে ধরা হয়েছে। ঢাকা তিনটি বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে। পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। বৈঠকে আলোচনা হয়েছে, হিসেবে মাধ্যমে আর্থিক সমাধান হোক। গণহত্যার জন্য় ক্ষমা চাওয়া হোক। পাশাপাশি আটকে পড়া মানুষদের তারা ফেরত নিক। তবে এই বিষয়ে তেমন কোনও সাড়া মেলেনি বলে জানা গিয়েছে।

শনিবার ঢাকায় এসেছেন ইসহাক দার। ঢাকা শহরের প্রথম দিনেই বিএনপি, জামায়াতে ইসলামিক ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেছেন। সেই বৈঠকে রাজনৈতিক বিষয়ের নানা ক্ষেত্র উঠে এসেছে। পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কের বিষয়টিও উঠেছে। পারস্পারিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করার বিষয়টি তুলে ধরা হয়েছে। রবিবার সকালে ইসহাক দার বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন। এরপরই দুই দেশের বিদেশ মন্ত্রকে নেতৃত্ব দেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। সেখানেই বাংলাদেশের আটকে থাকা পাকিস্তানিদের ফেরৎ পাঠানোর বিষয়ে কথা বলেছে  ঢাকা। কিন্তু সেই বিষয়ে উত্তর দেননি তিনি।

ইশহাক দার সঙ্গে একাধিক বৈঠক হয়েছে বাংলাদেশের আধিকারিকদের। দুদেশের প্রতিরক্ষা বিষয়, সন্ত্রাসবাদ দমন, দক্ষিণ এশিয়ার রাজনীতি, সার্ককে সচল করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00