Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহা শিবরাত্রিতেই মিলন হয়েছিল হর-পার্বতীর, জানুন অজানা কাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি: ওঁ ধ্যায়েন্নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং

                               রত্নাকল্পোজ্জ্বলাজ্ঞং পরশুমৃগবরাভীতিহস্তং প্রসন্নম।

                               পদ্মাসীং সমস্তাৎ স্ততমমরগণৈব্যাঘ্রকৃত্তিং বসানং

                               বিশ্বাদ্যং বিশ্বনীজং নিখিলভয়হরৎ পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম।।

দেবতাদের দেবতা হলেন মহাদেব। তিনি আদি, তিনিই অন্ত। তিনিই স্বয়ম্ভু। এক্ষেত্রে তাঁকে নিয়ে আমাদের মনে নানা প্রশ্ন জাগতেই পারে, যে, সকল দেবদেবীরই তো আলাদা আলাদা বিশেষ পুজো হয়ে থাকে, তবে মহেশ্বর শিবের ক্ষেত্রে শিবরাত্রি পালিত হয় কেন ? কেনই বা সকলে উপবাস থেকে শিবের পুজো করেন ? কেন এই দিনেই সারা দেশ জুড়ে ধুম ধাম করে করা হয় শিব উপাসনা ? কী হয়েছিল এই বিশেষ দিনে ? এই প্রশ্নগুলির উত্তর জানতে হলে আমাদের পৌরাণিক ব্যাখ্যা জানা একান্ত আবশ্যক।

শিব মহাপুরাণের ব্যাখ্যানুসারে, প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে মহা শিবরাত্রি পালিত হয়। । প্রচলিত ধারণা অনুযায়ী, এদিন শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। এই উপলক্ষেই মহাশিবরাত্রি পালিত হয়। শিবপুরাণে বর্ণিত শিব-পার্বতীর বিবাহের কাহিনি সম্পর্কে জানা যায় – পার্বতীর শিবকে বিবাহ করার ইচ্ছা ছিল। পাশাপাশি সমস্ত দেব-দেবীরাও  শিব-পার্বতীর বিবাহ দিতে ইচ্ছুক ছিলেন। এমন সময়  পার্বতীর কাছ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে দেবতারা কন্দর্পকে শিবের কাছে পাঠিয়েছিলেন। শিব সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ও তৃতীয় নেত্র দিয়ে তাঁকে ভস্ম করে দেন। কিন্তু শিবকে নিজের স্বামীরূপে মেনে নিয়েছিলেন পার্বতী। তাই শিবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেছিলেন তিনি। তাঁর তপস্যার জোরে সমস্ত স্থানে হাহাকার শুরু হয়েছিল। বড় বড় পর্বতের ভিতও নড়ে গিয়েছিল। তখন শিব নিজের ধ্যান থেকে উঠেছিলেন এবং পার্বতীকে বলেছিলেন যে তিনি যেন কোনও যুবরাজকে বিয়ে করে নেন। কারণ শিবের সঙ্গে বসবাস করা সহজ নয়। কিন্তু, হিমালয় কন্যা পার্বতী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, তিনি শিব ছাড়া কাউকে বিবাহ করবেন না। পরমাপ্রকৃতি পার্বতীর অগাধ ভালোবাসা দেখে মহাদেব তাঁকে বিবাহ করতে রাজি হয়েছিলেন। অতঃপর শিব যখন পার্বতীর সঙ্গে বিবাহ করতে যান, তখন তাঁর সঙ্গে ডাকিনি, ভূত-প্রেত, পেত্নী ছিল। ডাকিনি ও পেত্নীরা শিবকে ভস্ম দিয়ে সাজিয়ে দিয়েছিলেন ও হাড়ের মালা পরিয়ে দিয়েছিলেন।

শিবের এই আশ্চর্যজনক বরযাত্রী পার্বতীর গৃহে পৌঁছালে সমস্ত দেবতা চমকে ও ভয় পেয়ে গিয়েছিলেন। খুব স্বাভাবিক ভাবেই এই বিচিত্র রূপে শিবকে মেনে নিতে পারেননি পার্বতীর মা। তখন তিনি শিবের সঙ্গে নিজের মেয়ের বিবাহ দিতে অসম্মত হয়েছিলেন। পরিস্থিতি খারাপ দিকে এগোতে দেখে পার্বতী শিবকে বিবাহের জন্য নিয়মনীতি অনুযায়ী তৈরি হয়ে আসতে প্রার্থনা করেছিলেন। মহাদেব দেবীর মান রক্ষার্থে তাঁর প্রার্থনা স্বীকার করেছিলেন। কথিত আছে, এরপর সমস্ত দেবী-দেবতারামহেশ্বরকে সুন্দর ভাবে বরবেশে সাজিয়ে দিয়েছিলেন। ঐশ্বরিক জল দিয়ে মহাদেবকে স্নান করানো হয়, রেশমের ফুল দিয়ে সাজানো হয়েছিল। শিবের এই দিব্য রূপ দেখে পার্বতীর মা বিবাহে রাজি হয়েছিল। ব্রহ্মার উপস্থিতিতে এই বিবাহ সম্পন্ন হয়েছিল। এই ভাবেই এই মহা শিবরাত্রিতে দেবাদিদেব ও আদি শক্তি পার্বতীর মিলন হয়েছিল।

জানা যায়, এই দিন  চার প্রহরে পুজো হয় দেবাদিদেবের। প্রথম প্রহরে শিবের ঈশান রূপের আরাধনা করা হয়। দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হয়। তারপর জলধারায় স্নান করিয়ে বাবাকে মিষ্টান্ন ভোগ দেওয়া হয়। দ্বিতীয় প্রহরে শিবের অঘোর রূপের আরাধনা করা হয়। এই সময় দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করে জলধারায় স্নান করিয়ে ফলমূল অর্পণ করা হয়। তৃতীয় প্রহরে শিবের বামদেব স্বরূপের পুজো করা হয়। শিবলিঙ্গকে ঘি দিয়ে অভিষেক করে জলধারায় স্নান করিয়ে ধ্যানে বসতে হয়। এরপর শেষে অর্থাৎ চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবের সদ্যোজাত স্বরূপের  অর্চনা করা হয় ও জলাভিষেক করে শিবের মন্ত্র জপ করতে হয়। ভক্তদের বিশ্বাস, এই চার প্রহরে পুজো করলে ধর্ম অর্থ কাম ও মোক্ষ লাভ হয়।

কৈলাস পর্বত তুলতে গিয়ে কী দশা হয়েছিল রাবণের ? জেনে নিন অজানা কাহিনি

কেন কেতকীকে অভিশাপ দিয়েছিলেন দেবাদিদেব মহেশ্বর?

কী ভাবে সৃষ্টি হয়েছিল মহাদেবের প্রধান অস্ত্র ত্রিশূলের?  

প্রত্যেক দেব দেবীর রয়েছে পৃথক দিক, জেনে নিন আপনিও

শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ নিয়মিত খাচ্ছেন, কী হতে পারে জানেন?

প্রলয়ের বার্তা শুনে পিনাক নিক্ষেপ করেছিলেন দেবাদিদেব, জেনে নিন মারণাস্ত্রের পৌরাণিক কাহিনি 

জানেন কী এই মন্দিরের গর্ভগৃহে একই সঙ্গে বিরাজমান মা কালী ও শিব

শিবরাত্রি উপলক্ষে নেপালের পশুপতিনাথ মন্দিরে পুজো দিলেন ভারতের প্রাক্তন ৬ সেনাপ্রধান

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00