ইংরেজিতে ১৫ আগস্ট হলেও জানেন কী বাংলায় কত তারিখে দেশ স্বাধীন হয়েছিল ?

Share:

নিজস্ব প্রতিনিধি : ১৯৪৭ সালের ১৫ই আগস্ট হল একটি ঐতিহাসিক দিন। কেননা এই দিনেই স্বাধীনতার আলো দেখেছিল ভারতবর্ষ। তবে এই দিনটি শুধু ভারতের জন্য নয়, সমগ্র বিশ্বের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিন হিসেবে বিবেচিত। এর ঠিক আগের মুহূর্ত পর্যন্ত ভারতে চলছিল ব্রিটিশ রাজত্ব। সমস্ত নির্মম অত্যাচার অবিচারের বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়িয়েছিল সমগ্র ভারতবাসী। দেখতে দেখতে ৭৭ বছর পেরিয়ে গেল। ৭৮ তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছে দেশবাসী।তবে ইংরেজি তারিখ ১৫ ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল সকলে জানে। কিন্তু বাংলা তারিখ জানা আছে কী কারো ?

সারাদেশ জুড়ে ঘরে ঘরে পালিত হয় স্বাধীনতা দিবস।বিপ্লবীদের সম্মান জানানো হয়ে থাকে এইদিন। এই উপলক্ষ্যে বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠানগুলিতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শোনা যায়, দেশকে স্বাধীন ঘোষণা করেছিল ব্রিটিশ সরকার। স্বাধীনতা দিবস নির্ধারণ করা হয়েছিল ইংরেজি তারিখ অনুযায়ী।

তাই ১৫ই আগস্ট ১৯৪৭ সালকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। যেহেতু বাংলা ক্যালেন্ডার এবং ইংলিশ ক্যালেন্ডারের মধ্যে দিন সংখ্যায় সামান্য কিছু পার্থক্য রয়েছে। তাই প্রতিবছর ১৫ই আগস্ট এবং বাংলার নির্দিষ্ট তারিখটি এক নাও হতে পারে। তাই দেশ স্বাধীন হবার সঠিক বাংলা তারিখটি জেনে রাখলে সুবিধে হয়।

ইংরেজি তারিখ অনুযায়ী, দেশ স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। কিন্তু বাংলায় সেই সময়টা ছিল শ্রাবণ মাস। তারিখটা ছিল ২৯শে শ্রাবণ।

বাংলা মাসে কেন পালন করা হয় না :  যেহেতু ভারতবর্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র তাই এখানে বসবাস করে ভিন্ন ধর্মের, নানা ভাষাভাষীর মানুষ। বাংলা ক্যালেন্ডারের পাশাপাশি বিভিন্ন ক্যালেন্ডার ব্যবহৃত হয় ভারতবর্ষে। যেমন- বাংলা, হিন্দি, আরবি, বৈদ্যিক ইত্যাদি।তবে বিশ্বের বেশিরভাগ দেশ যেহেতু ইংরেজি ক্যালেন্ডারটিকেই ব্যবহার করে তাই ১৫ই আগস্ট দিনটিকেই ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।

মাওবাদী নামাঙ্কিত পোস্টার, স্বাধীনতা দিবসে জঙ্গলমহলে উত্তেজনা

লজ্জা! পতাকা তুলতে গিয়ে নাস্তানাবুদ অবস্থা হল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর 

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১০ মহিলা সংগ্রামীর অবদান

‘স্বাধীনতা কতটা মূল্যবান’, বাংলাদেশ নিয়ে মন্তব্য ভারতের প্রধান বিচারপতির

‘স্বাধীনতা আমাদের সুরক্ষা কবচ’, দেশবাসীকে বার্তা রাহুলের

মাত্র ১১ বছরে বয়সে এই অগ্নিবীরই চিৎকার করে উঠেছিলেন ‘হিন্দুস্তান জিন্দাবাদ’

‘নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে’, মহিলাদের সুরক্ষা নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী?

স্বাধীনতা দিবসে উপভোগ করুন তেরঙ্গা স্যান্ডউইচ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]