শীতকালে লেন্স পরার আগে এইসব মাথায় রাখছেন তো ? ভুল হলেই কিন্তু…

Share:

নিজস্ব প্রতিনিধি :  অনেকেই আছেন যারা চোখের সমস্যায় ভোগেন। রোজ রোজ চশমা পড়তে ভালও লাগে না আবার। অথচ বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালেই বেশি বিয়ে বাড়ি, পিকনিক, অনুষ্ঠান লেগেই আছে। অনেক কষ্টে নিজে সাজগোজ করলেন, চশমা পড়তে বিপদ ? কেননা অনেকেই মনে করেন চশমার কারণে সাজগোজ মাটি হয়ে যায়। শীতকালে এই সমস্যা আরও বেশি দেখা যায়। এর জন্য অনেকে কনট্যাক্ট লেন্স পড়ার কথা ভাবেন। কিন্তু জানেন কী এইসময় চোখ খুব বেশি শুষ্ক ও জল পড়ার মত সমস্যা দেখা দেয়। খুব বেশিক্ষণ কনট্যাক্ট লেন্স পড়ে থাকার মত ভুল করলেই ধেয়ে আসবে ভয়ংকর বিপদ। নিজের বিপদ নিজেই ডেকে আনছেন না তো ? তবে জেনে নিন এমন পরিস্থিতিতে কি করণীয়।

লেন্স যাঁরা ব্যবহার করেন, তাঁদের কাছে ‘ড্রাই আইজ’ খুবই সাধারণ একটি বিষয়। চোখের মধ্যে সারা ক্ষণ অস্বস্তি হওয়া, চোখ চুলকানোর সমস্যা বেড়ে যায় এই শুষ্ক আবহাওয়ায়। অনেক সময়েই আর্দ্রতা বজায় রাখতে আলাদা করে চোখে ড্রপ দিতে বলেন চিকিৎসকেরা। তাই শীতের সময়ে কনট্যাক্ট লেন্স পরতে হলে কয়েকটি নিয়ম অবশ্যই মানতে হবে। এই নিয়ম মানলে তেমন কোন সমস্যা হয় না বললেই চলে। তবে অবশ্যই এই বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরী।

কনট্যাক্ট লেন্স ব্যবহারের কিছু নির্দিষ্ট নিয়মও রয়েছে। তা মেনে না চললে অনেক সময়েই ‘ব্যাক্টেরিয়াল ইনফেকশন’হয়ে যায়। চোখে ব্যথা, চুলকানি, লাল ভাব দেখা দেয়। দৃষ্টিও ঝাপসা হয়ে যায়। তা ছাড়া, নিয়ম না মেনে লেন্স দীর্ঘ সময়ে পরে থাকলে তা থেকে কর্নিয়ার আলসারও হতে পারে, যাকে কেরাটাইটিস বলা হয়।

১) চক্ষু চিকিৎসকেরা বলেন, লেন্স খোলা-পরা করার আগে অ্যান্টিব্যাক্টেরিয়াল সাবান দিয়ে ভাল করে হাত ধুয়ে শুকিয়ে নিন। ২) লেন্স ব্যবহারের পরে তা খুলে সলিউশনে পরিষ্কার করে নিয়ে নির্দিষ্ট বাক্সে সলিউশনে ডুবিয়ে রাখা জরুরি। এক সলিউশন এক মাসের বেশি ব্যবহার করবেন না। ৩) দিনে সাত থেকে আট ঘণ্টার বেশি কনট্যাক্ট লেন্স পরা ঠিক নয়। চোখকে এক ঘণ্টা অন্তত চোখকে বিশ্রাম দিয়ে তার পর পরুন। মাঝে চোখে ড্রপ দিয়ে নিন। ৪) স্নান কিংবা জলের ঝাপটায় চোখ-মুখ ধোয়ার আগে অবশ্যই লেন্স খুলে নেবেন। ৫) চিকিৎসকদের পরামর্শ ছাড়া কোন লেন্স পরবেন না।

আরও পড়ুন : নজর কাটাতে চান ? রান্নাঘরের এই সব মশলা সাহায্য করবে আপনাকে

কড়াইশুঁটি নয়, চেখে দেখুন পালং কচুরি ! জিভে জল আনবেই…

ফুলকপি দেখলেই নাক সিঁটকান? জিভে জল আনবে লোভনীয় এই স্ন্যাকস

পিৎজা খাবে বলে বায়না করছে খুদে ? পাউরুটি দিয়ে বানিয়ে দিন এই কন্টিনেন্টাল পদ

শীতে বাড়ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা, সুস্থ থাকতে কী করবেন?

শীতের রাতে ‘গরম শব্দের’ সন্ধান দেবে এই বইগুলো

শীতের সন্ধ্যেয় বাইকে লম্বা সফরে বেরোচ্ছেন ? সাবধান ওত পেতে আছে…কি করবেন জানুন

পা ফেটে চৌচির ? এই নিয়ম মানলেই ত্বক হবে মাখনের মত মোলায়েম

শীতকালে চিনি নাকি গুড় খাওয়া ভাল ?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]