কড়াইশুঁটি নয়, চেখে দেখুন পালং কচুরি ! জিভে জল আনবেই…

Share:

নিজস্ব প্রতিনিধি : শীতকালে বাজারে গেলেই দেখা মেলে পালং শাকের। অনেকে এই শাক খেতে পছন্দ করেন না। কিন্তু উপকারিতা শুনলে চমকে উঠবেন। নিয়মিত পাতে এই শাক রাখলে রোগ-ব্যাধি সব পালাই পালাই, একথা বলছেন বিশেষজ্ঞরা। তাই সকাল বেলায় বাজারে গিয়ে পালং ই কিনে আনুন। পালং শাকে আছে উচ্চ রক্তচাপ থেকে শুরু করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার মোক্ষম দাওয়াই। তবে শাক খেতে ভাল লাগছে না ? এই উপায়ে একবার ট্রাই করুন তো। সহজ উপায়ে বানিয়ে নিন পালং কচুরি।

উপকরণ : চার কাপ কুচোনো পালংশাক, ৩ কাপ গরম জল, আড়াই কাপ ঠান্ডা জল, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ২টি ছোট পেঁয়াজ, আধ কাপ ধনেপাতা, ঝাল মত কাঁচালঙ্কা কুচি, আড়াই ময়দা, ২ চা চামচ জোয়ান, ১ চিমটে হিং, সর্ষের তেল, স্বাদ মত লবন এবং চিনি,  সাদা তেল (ভাজার জন্য)

প্রণালী : প্রথমে একটি পাত্রে ভাল করে জল ফুটিয়ে নিন। এবার গ্যাস বন্ধ করে তার মধ্যে পালংশাক কিছু ক্ষণ ভিজিয়ে রাখুন(৫-৭ মিনিট)। তার পরে গরম জল থেকে ছেঁকে নিয়ে পালংশাক ভিজিয়ে দিন ঠান্ডা জলে। মিনিট চারেক পরে জল ঝরিয়ে মিক্সিতে পালংশাক, আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচালঙ্কা দিয়ে বেটে নিন।

            আরও পড়ুন : চিকেন-মাটন তো অনেক খেয়েছেন, এবার খান হাঁসের বিরিয়ানি

এবার একটি পাত্রে ওই মিশ্রণের সঙ্গে লবন, চিনি ও ভাজা জোয়ান হাতে গুঁড়িয়ে নিয়ে দিয়ে দিন। এর সঙ্গে দিয়ে দিন ৩ টেবিল চামচ সর্ষের তেল ও হিং। চামচে করে মিশিয়ে নিয়ে এতে ময়দা মিশিয়ে ভাল ভাবে মেখে নিতে হবে। কিছু ক্ষণ চাপা দিয়ে রেখে তার পরে ছোট ছোট লেচি কেটে নিন। এরপর পাতলা করে বেলে নিন। এরপর ডুবো তেলে ভেজে তুলুন। এর সঙ্গে চিকেন অথবা মাটন দুটোই ভাল জমবে।

চিংড়ি ও শোলের সঙ্গে লুটোপুটি কাঁচা আম! টক ঝাল-মিষ্টি চেখে দেখবেন নাকি ?

ভেটকি নয়!কই দিয়েই বানিয়ে ফেলুন পাতুরি

বাঙালি হেঁশেলের পুরনো পদ,গরমে শরীর ঠান্ডা রাখতে বানিয়ে নিন টক ডাল

সর্ষের সঙ্গে ডিম দিয়ে রেঁধে ফেলুন দারুণ এই পদ,সুগন্ধেই জিভে আসবে জল

বাঙালি হেঁশেলে হারিয়ে যাওয়া পদ!চেখে দেখুন ‘পটলের ছেঁচকি’,ফিরে আসবে ছোটবেলা..

আমিষের সঙ্গে টেক্কা দেবে এচোঁড়ের এই লোভনীয় পদ, যাচাই করবেন নাকি?

উল্টো-পাল্টা খেয়ে পেট খারাপ? কচি সজনে ডাঁটা দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন বাটিচচ্চড়ি

দোলের এবার সঙ্গী হোক মাটন পোলাও! ৩০ মিনিটেই রেডি নৈশভোজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]