নিজস্ব প্রতিনিধি : শীতকালে মানেই জমিয়ে খাওয়া আর ঘুরতে যাওয়া। বাক্স প্যাটরা গুছিয়ে পাহাড়ের কোলে দে ছুট…. ঘুরতে যাবার আদর্শ সময় হল এই মরশুম। শীতের সকালের মিঠে রোদ ও পাহাড়ি খাবার উপভোগ করতে কে না চায় ! এছাড়াও এখন চলছে বিয়ের মরশুম। অনুষ্ঠান-বিয়ে বাড়ি তো লেগেই আছে। ঘোরা তো ঠিক আছে, কিন্তু নিজের খেয়াল রাখছেন তো ? শীতের সন্ধে বা রাতে গাড়ি বা বাইক চালিয়ে লম্বা সফর করে থাকে অনেকে। বিশেষ করে ভ্রমণ যাঁদের নেশা, কিন্তু তা করতে গিয়ে নিজের বিপদ ডেকে ফেলছেন না তো ? তবে রইল টিপস। জেনে নিন লম্বা সফরে বেরোনোর আগে কি করবেন।
১)সন্ধ্যের পরে অথবা খুব সকালে বাইক ছুটিয়ে বেরিয়ে পড়লে, ভাল করে কান ও মাথা ঢেকে রাখতে হবে। হিমেল হাওয়া থেকে বাঁচতে গরম পোশাক পরতেই হবে। হেলমেটে মাথা ঢাকবে ঠিকই, তবে মাথায় হালকা টুপি পরে তার উপর হেলমেট চাপাতে পারেন। শিশু থাকলে তার কান-মাথা ঢেকে রাখতে হবে। গলায় হালকা স্কার্ফ জড়িয়ে নিলে চট করে ঠান্ডা লেগে যাবে না।
২) শীতকালে বাতাসে আদ্রতাজনিত কারণে ত্বক ফাটতে শুরু করে। বেশি ঠান্ডা হাওয়া লাগলে ত্বক তাড়াতাড়ি শুষ্ক হয়ে যাবে। তাই শরীর ঢাকা পোশাকই পরুন।হাতে-পায়ে ভাল করে ময়শ্চেরাইজার লাগিয়ে নিন। এরপর গরম পোশাক পরুন। গ্লাভস ও মোজা পরবেন মনে করে।
৩)শীতকালে পর্যাপ্ত জল খাওয়াটা জরুরী। তাই সঙ্গে ফ্লাস্কে গরম জল রেখে দিতে পারেন। যদি খুব লম্বা সফর হয়, তা হলে মাঝেমধ্যে গরম জল খেয়ে নিতে পারেন।
‘বিয়ে কবে করছ’, প্রশ্নে জেরবার? রইল টিপস, দ্বিতীয়বার কেউ জিজ্ঞেস করবে না…
৪)যাদের ধুলো-বালিতে অ্যালার্জিতে আছে বা শাসকষ্টের মত সমস্যা আছে তাঁদের সফরে বেরোনোর আগে বাড়তি সতর্কতা প্রয়োজন। এই বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনে আপনার স্বাস্থ্য টাইপ অনুযায়ী ইনহেলার সঙ্গে রাখুন। ৫) কাছে ফ্রাস্ট এইড বক্স রাখুন।