ঘরে পাখিদের আগমন অত্যন্ত শুভ লক্ষণ, ভেসে থাকবেন সুখের সাগরে

Share:

নিজস্ব প্রতিনিধি: বলা হয় যে পাখি, ফুল, গান আর শিশু ভালবাসে না সে মানুষ নয়। বাড়িতে পাখির আগমন যে শুধু প্রাকৃতিক বিষয় তা কিন্তু নয়, এর সঙ্গে জড়িত রয়েছে বাস্তুও। গৃহে পাখির আগমনের বাস্তুশাস্ত্রে গভীর তাৎপর্য রয়েছে। প্রাচীনকাল থেকেই বিশ্বাস করা হয় যে, যদি কোনও বিশেষ পাখি আপনার ঘরে বা বাড়ির ছাদে আসে তাহলে তা অত্যন্ত শুভ লক্ষণ।

বাস্তু অনুসারে, যখন আপনার গৃহে পাখি বাসা বাঁধবে তখন বুঝবেন আপনার পরিবারের সুখ শান্তি বৃদ্ধি পাবে। বাড়িতে পাখি প্রবেশ করলে বুঝবেন আপনার বাড়িতে ইতিবাচক শক্তির বাস রয়েছে। বিশেষ করে যদি আপনার বাড়ির চারপাশে পায়রা বা ময়না দেখা যায় তাহলে বুঝবেন এই দর্শন আপনার জন্য অত্যন্ত শুভ।

শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় যে পায়রার আগমন সম্পর্কে মাধুর্য নিয়ে আসে। অন্যদিকে ময়না ভাল যোগাযোগ এবং সুসংবাদের প্রতীক।

এছাড়াও পাখিদের বিশেষভাবে সম্পদ এবং সমৃদ্ধির সূচক হিসাবে বিবেচনা করা হয়। যদি এই পাখিগুলি আপনার উঠোনে বা জানালায় আসে, তাহলে তা আপনার জীবনে সুখ এবং নতুন সুযোগের আগমনের দিকে ইঙ্গিত করে।

অনেকেই মনে করেন বাড়িতে প্যাঁচা আসা ভাল নয়। বাড়িতে প্যাঁচার আগমন ভীতিদায়ক বলে মনে করা হয়। কিন্তু আপনার বাস্তুতে যখনই প্যাঁচা প্রবেশ করছে তার অর্থ হল হয় আপনি আর্থিক দিক থেকে সতর্ক হন, নাহলে নতুন কিছু শুরু হতে চলেছেন আপনি।

এছাড়াও ঘরে টিয়া পাখির আগমনকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। টিয়া পাখি ভগবান কুবেরের সঙ্গে সম্পর্কিত বলেই হিন্দু ধর্মের বিশ্বাস।

এই মহাশক্তিপীঠে পতিত হয়েছিল সতীর স্তন, জেনে নিন তারাতারিণীর অজানা কাহিনি

জেনে নিন শ্যামবাজার নাম হওয়ার নেপথ্যে অজানা ইতিহাস

জেনে নিন মহাদেবের অতি ভয়ঙ্কর রূপ কালভৈরবের মাহাত্ম্য

এই সব পাখি বাড়িতে আসলে জানবেন লক্ষ্মীও আসছেন

Mahakumbh: প্রতিদিন ১৩০ লিটার দুধের রাবড়ি বানিয়ে পরিবেশন করছেন কুম্ভে হাজির রাবড়ি বাবা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]