Mahakumbh: প্রতিদিন ১৩০ লিটার দুধের রাবড়ি বানিয়ে পরিবেশন করছেন কুম্ভে হাজির রাবড়ি বাবা

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: প্রয়াগরাজ মহাকুম্ভ এমন এক তীর্থ স্থান, যেখানে অহরহ দেখা মেলে নিত্য নতুন অবাক করা সাধুদের। এবার এমন এক সাধু নজরে এসেছেন, যিনি সম্প্রতি রাবড়ি বাবা নামে পরিচিতি পেয়েছেন।

জানা গিয়েছে, তিনি ভক্তি এবং সেবার এক অনন্য উপায়ের জন্য বিশেষভাবে পরিচিত করেছেন। তিনি জানিয়েছেন যে তিনি ভগবতী মহাকালীর উপাসক এবং দেবীর কৃপায় ভক্তদের নিজে হাতে রাবড়ি খাওয়ানোর অনুপ্রেরণা পেয়েছেন। লোকমুখে সমালোচিত তথ্য মারফত, শ্রী মহন্ত দেবগিরি মহারাজ প্রতিদিন প্রায় ১৩০ লিটার দুধ দিয়ে রাবড়ি তৈরি করেন, যা তিনি মহাকুম্ভে ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করেন। বাবার মতে, এই রাবড়ি বিতরণ শুধুমাত্র প্রসাদ নয়, বরং তার ভক্তি এবং সেবা কর্মের একটি অংশ। এই কারণেই তাকে ‘রাবড়ি ওয়ালে বাবা’ নামে ডাকা হয়।

মহাকুম্ভে আগত সাধু-সন্তদের প্রত্যেকেরই নিজস্ব গল্প এবং বিশেষত্ব থাকে এবং রাবড়ি বাবা তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হয়ে উঠেছেন। তার এই সেবা কার্য শুধু ভক্তদের মধ্যে আলোচনার বিষয় নয়, বরং সামাজিক মাধ্যমে তার প্রচুর প্রশংসা হচ্ছে। এমনকী এই রাবড়ি বাবা সমাজের ডায়াবেটিক মানুষদের কথা চিন্তা করে খুব কম পরিমান চিনি দিয়ে রাবড়ি তৈরী করেন। বাবার এই অনন্য পদ্ধতি তার ভক্তি এবং সমাজ সেবার প্রতি গভীর বিশ্বাসকে প্রতিফলিত করে। তার এই সেবা কার্য মহাকালী দেবীর প্রতি তার নিবেদনকে তুলে ধরে। মহাকুম্ভের মতো বিশাল আয়োজনে তার এই সেবা শুধু ধর্মীয় গুরুত্ব বহন করে না, এটি মানব সেবার প্রতীকও। নিঃসন্দেহে বলা যেতে পারে, রাবড়ি ওয়ালে বাবা শুধু মহাকুম্ভের আকর্ষণ নন, তাঁর সেবা এবং ভক্তির অনন্য পদ্ধতি তাঁকে সকলের হৃদয়ে একটি বিশেষ স্থান দিয়েছে। তাঁর এই কাজ যথেষ্ট অনুপ্রেরণাদায়ক। অগণিত ভক্তবৃন্দ এই কুম্ভ মেলায় তাঁর কাছে এসে আশীর্বাদ গ্রহণ করছেন ও রাবড়ি খেয়ে আত্মতৃপ্তি ঘটাচ্ছেন।

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

ঘরে পাখিদের আগমন অত্যন্ত শুভ লক্ষণ, ভেসে থাকবেন সুখের সাগরে

ফের বেনজির কীর্তি, ১০ ব্যাটারই শূন্য, চার রানে অলআউট গোটা দল

বিয়ের নামে ‘তোলাবাজি’, নবম পাত্রের সঙ্গে দেখা করতে গিয়ে পাকড়াও ‘লুটেরি দুলহান’

সোমনাথ মন্দির থেকে দক্ষিণ মেরুর পথ নির্দেশ করে এই বিস্ময়কর বান স্তম্ভ

কেন রাবণের মাথা কাটলে নতুন মাথা গজাতো ? জানুন লঙ্কাধিপতির  দশ মাথার রহস্য

কেন বিধবারা অম্বুবাচী পালন করেন? জেনে নিন অজানা কারণ    

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]