নিজস্ব প্রতিনিধি : শুক্রবার হল মা লক্ষ্মীর প্রিয় দিন।ধর্মীয় বিশ্বাস অনুসারে এইদিনে মা লক্ষ্মীর আরাধনা করলে খুশি হন তিনি।ঘরে সুখ সমৃদ্ধি আসে।লক্ষ্মী যেমন খুশি হলে জীবন সুখের হয় তেমনই ক্ষুব্ধ হলে জীবন বিপর্যস্ত হয়ে ওঠে। আপনি কী জানেন কোন ৪ কাজ করলে অসন্তুষ্ট হন দেবী লক্ষ্মী ? এই ৪ কাজে বিরক্ত হয়ে ঘর ছেড়ে চলে যান। সেই ঘর তখন অভিশাপে পরিণত হয়। জেনে নিন ৪ কাজ কী কী।
সূর্যাস্ত-সূর্যোদয়ের সময় ঘুমোনো : হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে,সূর্যাস্তের আগে ঘুম থেকে উঠে পড়তে হয়। এছাড়াও সূর্যাস্তের সময় ঘুমোলে দেবী লক্ষ্মী রেগে যান।সেই ঘরে লক্ষ্মী প্রবেশ করে না।তাই সতর্ক হন।
অপরিচ্ছন্নতা এবং এলোমেলো : যেই ঘর পরিস্কার পরিচ্ছন্ন থাকে সেই ঘরে প্রবেশ করে দেবী লক্ষ্মী। তাই ঘর পরিস্কার এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে না রেখে সাজিয়ে গুছিয়ে রাখা উচিত।
খালি হাতে লবন : খালি হাতে কাউকে লবন দিতে নেই। এতে লক্ষ্মী রেগে যায় বলে মনে করা হয়। হাত দিয়ে লবন ব্যবহার করা যায় না। তাই চামচ হাতে লবন ব্যবহার করলে লক্ষ্মীর ক্রোধ থেকে দূরে থাকা যায়।
খাবারকে অবহেলা এবং অপচয় : খাবারকে ভক্তিভরে না খেলে কিংবা খাবার নষ্ট করলে লক্ষ্মীর ক্রোধের মুখে পড়তে হয় ব্যক্তিকে। এমনকী খাবার খেতে খেতে উঠে যেতে নেই। এতে রেগে যান দেবী।