নিজস্ব প্রতিনিধি : দেবী লক্ষ্মী হলেন জাগতিক ও আত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী।তিনিই আবার স্বর্গধামে বিষ্ণুপ্রিয়া স্বর্গলক্ষ্মী, গৃহস্থের গৃহে গৃহলক্ষ্মী ও রাজগৃহে রাজলক্ষ্মী। তবে লক্ষ্মীকে অর্জন করা সহজ কাজ নয় বটে। তেমনই দেবী লক্ষ্মীকে ধরে রাখা মুশকিল। কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে আরাধ্য হন লক্ষ্মী দেবী। এই পুজো কোজাগরী লক্ষ্মী পুজো নামে পরিচিত। শাস্ত্র মতে বলা হয়, মা লক্ষ্মী খুব অল্পেতেই সন্তুষ্ট হন। আজ হল শুক্রবার, বিষ্নুপ্রিয়ার অত্যন্ত প্রিয় দিন। মনে করা হয় বৃহস্পতিবারের পাশাপাশি এইদিনেও শুদ্ধ মনে দেবীকে ডাকলে ভক্তের ডাকে হাজির হন তিনি। জানেন কী এইদিন মা লক্ষ্মীকে তাঁর প্রিয় জিনিস অর্পণ করলে তুষ্ট হন দেবী। তবে জেনে নিন মা লক্ষ্মীর কৃপা পেতে কী নিবেদন করবেন-
পছন্দের ফুল : দেবী লক্ষ্মীর পছন্দের ফুল হল পদ্ম। কোজাগরীতে আরও দু’টি ফুল দিয়ে পুজো দেওয়া যায় লক্ষ্মী দেবীর। জ্যোতিষশাস্ত্র অনুসারে পদ্ম ফুল মা লক্ষ্মীর খুব প্রিয়। তবে শুধু পদ্ম ফুল নয়, এছাড়াও আরও অনেক ফুল আছে যা মা লক্ষ্মীর পছন্দ। গাঁদা ফুল ভগবান বিষ্ণুর খুব প্রিয়, যে কারণে তিনি দেবী লক্ষ্মীকে গাঁদা ফুল অর্পণ করে প্রসন্ন হন।
শ্রীফল : হিন্দু ধর্মে নারকেলকে অত্যন্ত শুভ ফল বলে মনে করা হয়। বলা হয়, নারকেল হল মা লক্ষ্মীর প্রিয় ফল। একে শ্রীফল বলা হয় কারণ মা লক্ষ্মীর অপর নাম শ্রী। তাই প্রতি শুক্রবার দেবীকে নারেকল অর্পন করুন।
আরও পড়ুন :দেবী লক্ষ্মীর বাহন পেঁচা হল কেন জানেন কী ?
এছাড়াও নারকেল নাড়ু, কাঁচা নারকেল, পানি ফল, মাখানাও নিবেদন করতে পারেন সমৃদ্ধির দেবীকে।