নিজস্ব প্রতিনিধি : শরীরে ভিটামিন ডি এর ঘাটতি। তারজেরে সারা শরীরে ব্যথা যন্ত্রণায় ভুগছে বহু মানুষ। ভিটামিন ডি এর অভাবে ক্লান্তি ও অবসাদ উভয়ে হানা দিতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়। তাই শরীরের ভিটামিন ডি বাড়াতে চাইলে রোদ সব থেকে বেশি উল্লেখযোগ্য।
রোদ শুধুমাত্র ভিটামিন ডি-এর যোগায় শরীরে তাই নয়, মাত্র কুড়ি মিনিটের রোদ শরীরকে অনেক সুস্থ করতে পারে। দূর হতে পারে একাধিক সমস্যা। রোদে আরও বেশিক্ষণ ধরে থাকলে ত্বকের সমস্যাও দেখা দিতে পারে। সমীক্ষায় দেখা গিয়েছে, রোদের মাধ্যমে শরীরে যেমন ভিটামিন ডি বৃদ্ধি পায়, কেমন রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
বর্তমান যুগে অনিয়ন্ত্রীত জীবনযাপনের জন্য শরীরে একাধিক সমস্যা দেখা দেয়। এই ক্ষেত্রে রোদের মাধ্যমে ভিটামিন ডি গ্রহণ করা শরীর স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভাল। ২০২১ সালে একটি গবেষণা হয়েছিল এই বিষয়ের ওপর। সেখানে দেখা গিয়েছে, রোদে বেশি সময় থাকলে রক্তচাপ কমে আসে। শুধু তাই নয়, যারা রোদের মধ্যে বেশিক্ষণ থাকে তাদের হৃদরোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে আসে। শীতকালে রক্তচাপ এবং হৃদরোগের সমস্যার সম্ভাবনা বেশি থাকে। তাই ওই সময় বেশি পরিমাণে রোদে থাকলে এই সমস্যার সমাধান সম্ভব হয়।
পাশাপাশি জানা গিয়েছে, মাল্টিপল স্কেরোসিস, এক্সিমা ও সিরোসিসের মতো রোগ দূর হয়। অতিবেগুনি রশ্মি সেরোটোনিনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। মেজাজ সুস্থ করতে সাহায্য করে। ডায়াবেটিস টাইপ ২ ও ক্যান্সারেও এর প্রভাব রয়েছে।
ভিটামিন ডি-র বেশিরভাগই আসে রোদ থেকে। সূর্যালোকের সংস্পর্শে ভিটামিন ডি৩ মানুষের ত্বকেই তৈরি হয়। এরফলে ক্যালশিয়াম শোষণের পথও সুগম হয়। হাড় মজবুত হয়।