আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন ব্রিটিজ রাজবধূ কেট। এবার ধীরে ধীরে দায়িত্বে ফিরছেন তিনি। সুখবর দিলেন অনুরাগীদের।একইসঙ্গে দিলেন মানসিক শান্তির বার্তা। কীভাবে কঠিন সময়ে লড়ে যেতে হয় সেই বার্তা দুয়ারে দুয়ারে পৌঁছে দিলেন কেট মিডলটন।
আজ রবিবার(২ ফ্রেবুয়ারি) রয়্যাল ফাউন্ডেশন সেন্টার ফর আর্লি চাইল্ডহুডের তরফে জানানো হয়, সকলকে নতুন বার্তা দিয়েছেন কেট। তাতে তিনি লেখেন, ‘আমাদের অবশ্যই নতুনভাবে সবকিছু শুরু করতে হবে। যা কিছু বেদনাদায়ক অতীত তা ভুলে যেতে হবে। আমাদের পরস্পরের প্রতি সমবেদনা ও সমানুভূতি থাকা চাই। আমাদের জীবনে সম্পর্ক গুলো যাতে দীর্ঘস্থায়ী হয়। এসবকিছু কেন্দ্রে রয়েছে আত্মবিশ্বাস। যদি আমরা উন্নতি করতে চাই, তবে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে।’সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে ২০২১ সালে রয়্যাল ফাউন্ডেশন সেন্টার ফর আর্লি চাইল্ডহুড চালু করেন তিনি।
কেট ব্রিটিশ সিংহাসনের বর্তমান উত্তরাধিকারী যুবরাজ উইলিয়ামের স্ত্রী। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। কেমোথেরাপির একটি কোর্স শেষে করার পর ধীরে ধীরে নিজের রাজকীয় দায়িত্বে আনুষ্ঠানিকভাবে আবার ফিরে আসতে শুরু করেছেন কেট। গত সপ্তাহেই তিনি দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।