এক কাপ কফির দাম কত জানেন? শুনলে মাথা ভনভন করে ঘুরবে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সকালে উঠে কফি কাপে চুমুক দেন অনেকেই। কাজের চাপ কিংবা পরিক্ষার চিন্তা এক কাপ কফিতেই সব শেষ। মন করে তোলে চাঙ্গা। ক্লান্ত শরীরে এক কাপ কফি ব্যস ‘প্রবলেম সলভ।’ কেউ ‘দুধ কফি’ খেতে ভালবাসে, তো আবার কেউ ‘কড়া কফি’।

ঘুম তাড়াতে বা ক্লান্ত শরীরকে এক নিমেষে চাঙা করতে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় পানীয় কফি। ধোঁয়া ওঠা এক কাপ কফি যেমন আপনাকে সতেজ করে তুলতে পারে, তেমনি ঠান্ডা এক গ্লাস কফি আপনার মনকে জুড়িয়ে দিতে পারে। কেউ আবার দুধ ও চিনি মিশিয়ে আয়েশ করে বড়সড় কফির মগে চুমুক দেন। তবে কফির ধরন যেমন আলাদা, তেমনই দামও ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

আপনি যদি স্কটল্যান্ডে একটি দুগ্ধ খামারে বিক্রি করা দুধ-চিনি মেশানো একটি সাধারণ মানের কফি খেতে যাবেন, তখন বেশ চমকে উঠবেন আপনি। কেননা দাম দিতে গিয়ে পকেট হবে ফাঁকা। এক নয় দুই নয়,একেবারে ৪১ হাজার টাকার বেশি (৩৪৪ মার্কিন ডলার) কড়কড়ে নোট বেরিয়ে যাবে এই সাধারণ কফির দাম শুনলে। তখন আপনার মন খারাপ হতে পারে। কিন্তু আপনার মন ভাল হয়ে যাবে যখন আপনি শুনবেন কফির সঙ্গে ওই খামারের একটি শেয়ারের মালিক হতে চলেছেন আপনি।

তহবিল সংগ্রহ করতে মোসগিল অর্গানিক ডেইরি এই উদ্যোগ নিয়েছে। খামারের মালিক ব্রাইস কানিংহাম নিজেও তাঁর খামারের কফির উচ্চ মূল্যের কফির কথাটি স্বীকার করে নিয়েছেন।

এই নিয়ে ব্রাইস জানিয়েছেন, ব্রিটেনে একটি সাধারণ সাদা কফির তুলনায় এই কফির দাম প্রায় ৮০ গুণ বেশি। কিন্তু এটা শুধু দারুণ কফি পান নয়, এর সঙ্গে পাবে মালিকানাও। দুগ্ধ খামারের ভবিষ্যৎ রক্ষায় তাঁর এই উদ্যোগ বলেও জানান ব্রাইস।

নিজের দুগ্ধ খামার বাঁচাতে তিনি ৯ লক্ষ পাউন্ড ঋণ নিতে চান ব্রাইস।কফি নিয়ে এই উদ্যোগ শুরুর আগেই ছোট বিনিয়োগকারীদের কাছ থেকে এক-তৃতীয়াংশের বেশি অর্থ তিনি তুলেও ফেলেছেন।

আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ,বরখাস্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

খেলা পাগল! প্রিয় দলের খেলা দেখতে ১১ মাস সাইকেল চালিয়ে ১৪ হাজার কিমি পাড়ি ফুটবল ভক্তের

বিক্রি হয়ে যাচ্ছে ২৩৩ বছরের পুরোনো সংবাদপত্র

পরমাণু যুদ্ধ নিয়ে এবার আগাম সতর্ক করলেন ব্রিটেনের সেনা প্রধান

বড়দিন উপলক্ষ্যে ভালোবাসার বার্তা দিলেন রাজবধূ কেট

ব্রিটেনে পা রাখলে গ্রেপ্তার হবেন কী নেতানিয়াহু ? অর্থপূর্ণ ইঙ্গিত ডাউনিং স্ট্রিটের

বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে

আবেদনের ৪৮ বছর বাদে হাতে পেলেন চাকরির নিয়োগপত্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]