Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের বুকার পুরস্কার জিতলেন ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে। ‘অরবিটাল’ উপন্যাসের জন্য সাহিত্য জগতের মর্যাদাবান এই পুরস্কারটি পেয়েছেন তিনি। পুরস্কার হিসেবে লেখক সামান্থা হার্ভে ৫০ হাজার পাউন্ড (প্রায় ৬৪ হাজার মার্কিন ডলার) এবং ‘আইরিস’ নামের ট্রফিও জিতেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার(১২ নভেম্বর) লন্ডনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ২০২৪ সালের বুকার প্রাইজ বিজয়ী এই লেখকের নাম ঘোষণা করা হয়। এই নিয়ে বিচারক প্যানেলের চেয়ারপারসন এডমুন্ড ডে ওয়াল জানিয়েছেন, বিচারকদের সর্বসম্মতিক্রমে লেখক হার্ভেকে বুকার পুরস্কারজয়ী ঘোষণা করা হয়েছে।

ডে ওয়াল আরও জানান, এই উপন্যাসটি ‘ক্ষতবিক্ষত পৃথিবীর’ গল্প। আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ৬ নভোচারীর পৃথিবী প্রদক্ষিণ করা, সীমানা এবং টাইম জোনের নাজুক জায়গাজুড়ে আবহাওয়ার গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করা সবটাই জায়গা পেয়েছে এই গল্পের বিষয়বস্তুতে।

‘অরবিটাল’ বইটি হল ১৩৬ পৃষ্ঠার। এটি বুকারজয়ী দ্বিতীয় সংক্ষিপ্ততম বই।এটি মহাকাশ নিয়ে লেখা। এই উপন্যাসটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ৬ জন নভোচারীকে কেন্দ্র করে লেখা হয়েছে। ১৬ সেপ্টেম্বর বইটি বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে। এরপর থেকে এই বইটি বিক্রিও বেড়ে গেছে। বইটি চলতি বছর ব্রিটেনে বইটির ২৯ হাজার কপি বিক্রি হয়েছে।

এই নিয়ে ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে জানান, ‘এই পুরস্কার আমার কাছে অপ্রত্যাশিত ছিল। আমি এটা আশা করিনি।’ একইসঙ্গে তিনি আরও জানান, তিনি এই পুরস্কারটি সেসব মানুষদের জন্য উৎসর্গ করেছেন যারা শান্তি, মানবতা এবং মানুষের মর্যাদার পক্ষে কথা বলেন,  মানবতার জন্য কাজ করেন এবং সকলকে সেই পথেই আহ্বান জানান।

আরও পড়ুন : কপালের নাম গোপাল, ভুলে যাওয়া লটারিতে কোটি টাকা জিতলেন মার্কিন মহিলা

উল্লেখ্য, ব্রিটেনে ১৯৬৯ সাল থেকে বুকার পুরস্কার দেওয়া হচ্ছে। চলতি বছর বুকার পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকায় হার্ভে ছাড়া আরও চারজনের নাম ছিল। এর মধ্যে মার্কিন লেখক র‍্যাচেল কুশনার (‘ক্রিয়েশন লেক’ বইয়ের জন্য) এবং কানাডীয় লেখক অ্যান মাইকেলসও (‘হেল্ড’ বইয়ের জন্য) ছিলেন।

আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ,বরখাস্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

খেলা পাগল! প্রিয় দলের খেলা দেখতে ১১ মাস সাইকেল চালিয়ে ১৪ হাজার কিমি পাড়ি ফুটবল ভক্তের

বিক্রি হয়ে যাচ্ছে ২৩৩ বছরের পুরোনো সংবাদপত্র

পরমাণু যুদ্ধ নিয়ে এবার আগাম সতর্ক করলেন ব্রিটেনের সেনা প্রধান

বড়দিন উপলক্ষ্যে ভালোবাসার বার্তা দিলেন রাজবধূ কেট

এক কাপ কফির দাম কত জানেন? শুনলে মাথা ভনভন করে ঘুরবে

ব্রিটেনে পা রাখলে গ্রেপ্তার হবেন কী নেতানিয়াহু ? অর্থপূর্ণ ইঙ্গিত ডাউনিং স্ট্রিটের

আবেদনের ৪৮ বছর বাদে হাতে পেলেন চাকরির নিয়োগপত্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00