শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) দায়ের হয়েছে মামলা। মুজিব কন্যা শেখ হাসিনা-সহ ৭০ জনের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেছেন লন্ডন নিবাসী বাংলাদেশি বংশোদ্ভুত আইনজীবী তথা জামায়াত ইসলামীর কট্টর নেতা বিএনপি মোহাম্মদ আশরাফুল আরেফিন। আইসিসির রোম স্ট্যাটিউটের ১৫ অনুচ্ছেদের অধীনে মামলাটি দাখিল করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। যদিও ওই মামলা গ্রহণ করা নিয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি আন্তর্জাতিক অপরাধ আদালত। যদিও নখদাঁতহীন আন্তর্জাতিক অপরাধ আদালতে মায়ের বিরুদ্ধে মামলা দায়েরকে গুরুত্ব দেননি হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারতের রাজধানী দিল্লিতে সাময়িক আশ্রয় নিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই কোটা সংস্কার আন্দোলনকারীদের গুলি করে মারার অভিযোগে গোটা বাংলাদেশে মুজিব কন্যার বিরুদ্ধে আড়াইশ’র বেশি মামলা দায়ের হয়েছে। অধিকাংশ মামলাতেই খুন ও গুমের অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মুজিব কন্যার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। ‘পলাতক’ প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক তথা জামায়াত ইসলামীর সুরা মজলিসের প্রাক্তন সদস্য গোলাম মর্তুজা মজুমদার। আগামী ১৮ নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে গিয়েছিলেন বাংলাদেশের অবৈধ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। সে সময়ে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা নিয়ে পাকিস্তানি বংশোদ্ভুত ও রাজাকার বাহিনীর মদতদাতা তথা আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলি আবদুল করিম খানের সঙ্গে বৈঠক করেছিলেন। ওই বৈঠকেই শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে কোন প্রক্রিয়ায় মামলা দায়ের করা হবে তা নিয়ে আলোচনা হয়। চলতি বছরের শেষেই বাংলাদেশ সফরে যাওয়ার কথা রয়েছে করিম খানের।

‘জল্লাদ’ নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আর্জি খারিজ আইসিসি’র  

নারী নির্যাতনের অভিযোগে দুই শীর্ষ তালিবান নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আইসিসি’র

ট্রাম্প প্রশাসনের যথেচ্ছাচার অব্যাহত, আইসিসির ৪ বিচারকের উপর জারি নিষেধাজ্ঞা

মানবতাবিরোধী অপরাধের দায়ে বিমানবন্দর থেকে গ্রেফতার ফিলিপাইনের প্রাক্তন প্রেসিডেন্ট

‘মেনে নেওয়া যায় না’ আইসিসির ওপর নিষেধাজ্ঞা ট্রাম্পের

বাংলাদেশে একের পর এক আইনজীবী সমিতিতে জয় হাসিনার দলের, চোখে ঘুম নেই ইউনূসের

গ্রেফতার হচ্ছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী? পরোয়ানা জারি আন্তর্জাতিক আদালতের

বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে ইউনূস-সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]